ICC WTC Final : ব্যাটসম্যানদের ব্যর্থতা মেনেও তিন ম্যাচের ফাইনালের কথা বিরাটের মুখে

ICC WTC Final : বোলারদের সঙ্গ দিতে পারেনি ব্যাটসম্যানরা মেনেও তিন ম্যাচের ফাইনালের কথা বিরাটের মুখে

সাউদাম্পটনে হওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা দলের বোলারদের সঙ্গ দিতে পারেননি বলে মেনে নিলেন বিরাট কোহলি। নিজেকেও সেই তালিকায় অন্তর্ভূক্ত করে ভারত অধিনায়ক বললেন, আউট হওয়ার ভয় থেকে বেরিয়ে এসে কঠিন পরিবেশ ব্যাটসম্যানদের আরও বেশি ঝুঁকি নিতে হবে। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো মেগা ইভেন্টের তিন ম্যাচের ফাইনালের পক্ষেও সওয়াল করেছেন বিরাট।

ব্যাটসম্যানদের আরও সাহসী হতে হবে

ব্যাটসম্যানদের আরও সাহসী হতে হবে

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যে দলের বোলারদের সঙ্গ দিতে পারেননি, তা মেনে নিয়েছেন বিরাট কোহলি। তিনি মনে করেন যে, আউট হওয়ার আতঙ্কে অযথা শিঁটিয়ে না থেকে কঠিন পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে ব্যাটিং করতে হবে। নিজেকেও সেই তালিকায় অন্তর্ভূক্ত করেছেন ভারত অধিনায়ক। বক্তব্য, ম্যাচে ভারতীয় বোলাররা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু খেলা জিততে যে রানের পুঁজি প্রয়োজন, তা মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহদের দেওয়া যায়নি বলেও জানিয়েছেন বিরাট। তাঁর কথায়, ম্যাচ জিততে ব্যাটসম্যানদের হাত থেকে রান বেরোনো আবশ্যিক। তা না হওয়াতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এই বিপর্যয় বলে মনে করেন ভারত অধিনায়ক। বক্তব্য, ম্যাচের দুই ইনিংসেই ভারতীয় ব্যাটসম্যানদের অন্তত ৩০০ রান তুলে প্রতিপক্ষ দলের বোলারদের ওপর চাপ প্রয়োগ করা উচিত ছিল। উল্টে পরিবেশ এবং পরিস্থিতির সম্পূর্ণ সুবিধা নিয়ে নিউজিল্যান্ড তাঁদের সব বিভাগে টেক্কা দিয়েছে বলে মনে করেন বিরাট।

ঋষভের পাশে বিরাট

ঋষভের পাশে বিরাট

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের দ্বিতীয় ইনিংসে ৮৮ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ঋষভ পন্থ। স্বভাবোচিত ঢঙে চারটি বাউন্ডারি এসেছে তাঁর ব্যাট থেকে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে চালিয়ে খেলতে গিয়েই তরুণ ব্যাটসম্যানের উইকেট ছুঁড়ে দিয়ে আসা নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। সেই আবহে দলের তরুণ উইকেটরক্ষকের পাশেই দাঁড়িয়েছেন বিরাট কোহলি। সাফ জানিয়েছেন, সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্বাভাবিক ছন্দে ব্যাট করেছেন ঋষভ। ওটাই তাঁর ইউনিক সেলিং পয়েন্ট বা ইউএসপি। এহেন আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্যই পন্থকে প্রথম একাদশে রাখা হয় বলেও জানিয়েছেন ভারতীয় অধিনায়ক। তাঁর কথায়, প্রতিপক্ষ দলের বোলারদের ওপর চাপ প্রয়োগ করার ক্ষেত্রে ঋষভের জুরি মেলা ভার। এমন ভয়ডরহীন এবং ইতিবাচক ক্রিকেট খেলার ক্ষেত্রে তিনি অনুজের পাশে আছেন বিরাট। বলেছেন, তিনি পন্থকে স্বাধীনতা দেবেন।

তিন ম্যাচের ফাইনাল চান বিরাট

তিন ম্যাচের ফাইনাল চান বিরাট

নিজেদের ব্যর্থতা মেনে নিয়েও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো ম্যারাথন টুর্নামেন্টের মাত্র একটি ফাইনাল নিয়ে অসন্তুষ্ট হয়েছেন বিরাট কোহলি। তাঁর কথায়, এই টুর্নামেন্টের প্রেক্ষাপট ও সম্ভাবনা অন্যান্য আইসিসি টুর্নামেন্টের থেকে আলাদা। ফলে এতদিন ধরে চলে আসা টুর্নামেন্টের ফয়সলা মাত্র একটি ম্যাচ দিয়ে করা যায় না বলেও মনে করেন ভারত অধিনায়ক। বৃষ্টি কেড়ে নিয়েছে ম্যাচের অনেকটা সময়। একটি মাত্র রিজার্ভ ডে দিয়ে সেই শূন্যতা পূর্ণ করা সম্ভব নয় বলেও মনে করেন বিরাট। তাঁর মতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তিন ম্যাচের সিরিজ হলে প্রথম ম্যাচ হেরে যাওয়া দলের কাছে প্রতিযোগিতায় ফিরে আসার সুযোগ থাকে। তাতে লড়াই আরও হাড্ডাহাড্ডি হয় বলে মনে করেন কোহলি।

হতাশ নন বিরাট

হতাশ নন বিরাট

প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হেরে গিয়েও হতাশ নন বিরাট কোহলি। তাঁর কথায়, গত তিন থেকে চার বছর ধরে লাল বলের ফর্ম্যাটে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে চলেছে ভারত। গত ১৮ মাসের পারফরম্যান্স বা ফাইনালের হারের নিরিখে একে বিপর্যয় হিসেবে মেনে নিতে চাইছেন না বিরাট। এই ব্যর্থতাকে আর পাঁচটা খারাপ দিনের মতোই ব্যাখ্যা করেছেন ভারত অধিনায়ক। দলের সদস্যদের শক্তি এবং দুর্বলতা কী এবং এই হার থেকে বেরিয়ে আসার পথ তাঁর জানা বলেও বক্তব্য ভারত অধিনায়কের। একইভাবে ম্যাচের দুই ইনিংসে কাইল জেমিসনের বলে নিজের আউট হওয়া নিয়েও খুব বেশি চিন্তিত নন বিরাট কোহলি।

দল নির্বাচনের যুক্তি

দল নির্বাচনের যুক্তি

এজিয়াস বোলের স্পিন ও পেস সহায়ক উইকেটে ভারতের দুই স্পিনার নিয়ে মাঠে নামার যুক্তি খুঁজে পাচ্ছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। বৃষ্টি এবং মেঘলা পরিবেশে বরং আরও এক পেসারকে প্রথম একাদশে নিলে ফলাফল অন্যরকম হতে পারত বলে মনে করেন অনেকে। তাঁদের সঙ্গে একমত নন বিরাট কোহলি। জানিয়েছেন, অনেক ভাবনাচিন্তা করেই দল তৈরি করা হয়েছিল। দলে অল রাউন্ডারেরও প্রয়োজন ছিল বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

দলে পরিবর্তন আনা হতে পারে

দলে পরিবর্তন আনা হতে পারে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শেষ হতেই এবার লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডকে তাদের মাটিতে চ্যালেঞ্জ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে টিম ইন্ডিয়াকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার বোঝা নিয়ে পাঁচ ম্যাচের ওই সিরিজে ভারতের প্রথম একাদশে পরিবর্তনের আভাস দিলেন বিরাট কোহলি। সীমিত ওভারের ক্রিকেটে যেভাবে ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়, টেস্টে একই নিয়ম চালু হতে পারে বলেও আভাস দিলেন ভারত অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+