ICC WTC Final: বৃষ্টিতে জলে প্রথম দিন, ভারত-নিউজিল্যান্ডকে খেলতে হবে বেশি ওভার
বৃষ্টিতে ধুয়ে গেল সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনের খেলা। এর ফলে প্রয়োজন হলে ভারত-নিউজিল্যান্ড ফাইনালের খেলা হবে রিজার্ভ ডে-তেও।

বরুণদেবের বাধা
ইংল্যান্ডে গ্রীষ্মকালেও ঠাণ্ডা থাকে। চলতি সপ্তাহে গোড়া থেকে রোজই রোদ ঝলমলে আকাশ ছিল সাউদাম্পটনে। ভারতের তিন দিনের প্রস্তুতি ম্যাচ বা টেস্টের আগে অনুশীলনেও ব্যাঘাত ঘটেনি। যদিও পরিস্থিতি বদলাতে শুরু করে গতকাল থেকে। আকাশ মেঘলা, সঙ্গে বৃষ্টি। এমনকী অফিসিয়াল ফটো সেশনেও বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন যখন ছিলেন তখনও বৃষ্টি হচ্ছিল। ঢাকা ছিল পিচ। এরপর রাতেও ভালোই বৃষ্টি হয়। পূর্বাভাসকে সত্যিতে পরিণত করে সকাল থেকেও চলতে থাকে বৃষ্টি। কখনও ঝমঝমিয়ে, কখনও ঝিরিঝিরি।

অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা
বৃষ্টি মাথায় করেই সাউদাম্পটনের এজিয়াস বোলে উপস্থিত ছিলেন অনেক দর্শক। বেশিরভাগই ভারতীয়। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা ধরে তাঁদের অপেক্ষা করতে হয়। এদিন টস হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল ১০টায়, ভারতীয় সময় বেলা আড়াইটেয়। গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল প্রথম দিনের খেলা আধ ঘণ্টা আগে শুরু হবে। কিন্তু বৃষ্টি চলায় টসের সময়ের অনেক আগেই বোঝা গিয়েছিল প্রথম সেশনে খেলা কোনওমতেই সম্ভব নয়। হয়ও তাই। এরপর বৃষ্টি কিছুটা কমলেও আকাশ মেঘলা ছিল। তার মধ্যেই সুপার সপার চালিয়ে মাঠ শুকানোর প্রস্তুতি শুরু হয়। কিন্তু ফের বৃষ্টি নামে। এভাবেই কেটে যায় দীর্ঘক্ষণ। আয়োজকরা আশায় ছিলেন, বৃষ্টি ধরলেই উন্নত নিকাশি ব্যবস্থা থাকায় আজ অন্তত ৩০-৩৫ ওভার খেলা হবে।

প্রথম দিন ভেস্তে গেল
দুপুরের দিকে বৃষ্টি সাময়িক বন্ধ হয়। জোরকদমে চলতে থাকে মাঠ শুকানোর কাজ। কিন্তু উদ্বেগ বাড়াচ্ছিল মেঘলা আকাশ। সূর্য না ওঠায় ক্রমেই কমতে থাকে ম্যাচ হওয়ার আশা। তবু যাঁরা মাঠে এসেছিলেন তাঁরা অপেক্ষা করতে থাকেন। প্রথমে আম্পায়াররা মাঠে গিয়ে পরিস্থিতি দেখে জানান, স্থানীয় সময় বিকেল তিনটে নাগাদ মাঠ ইনস্পেকশনে যাবেন আম্পায়াররা। কিন্তু তার কিছুটা আগেই সিদ্ধান্ত হয় আজ আর খেলা শুরুর পরিস্থিতিই নেই। দফায় দফায় বৃষ্টিতেই যে প্রথম দিনের খেলা ভেস্তে গেল সে কথা জানিয়ে দেয় আইসিসি। কাল খেলা শুরুর সম্ভাবনা রয়েছে পূর্বাভাস অনুযায়ী। তবে দ্বিতীয় দিনে খেলা প্রথম দিনের মতো ভেস্তে গেলে ফলো অনের জন্য প্রয়োজনীয় রানের ব্যবধান কমে হবে ১৫০।

বাকি দিনগুলিতে
এখন প্রশ্ন হল, বাকি দিনগুলিতে কী হবে? কাল সকালের দিকে বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে কাল টেস্টের দ্বিতীয় দিন হলেও প্রথম দিনের মতো করেই খেলা শুরু হবে। ইচ্ছা হলে পরিস্থিতি অনুযায়ী ঘোষিত প্রথম একাদশ বদলাতে পারবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পাঁচ দিনে ৪৫০ ওভার খেলা ওভার কথা। আজ ৯০ ওভার নষ্ট হওয়ায় টেস্টের নির্ধারিত বাকি চার দিনে আধ ঘণ্টা করে অতিরিক্ত খেলা হবে। প্রতিদিন ৯৮ ওভার করে খেলানোর পরিকল্পনা রয়েছে। বাকি যত ওভার থাকবে দরকার পড়লে তা হবে রিজার্ভ ডে-তে। যদিও রিজার্ভ ডে অবধি রোজই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে ৪৫০ ওভার হওয়া নিয়ে সংশয় থাকছেই। ইংল্যান্ডে বৃষ্টির কথা জেনেও সেখানে এমন গুরুত্বপূর্ণ ফাইনাল আয়োজন করায় সোশ্যাল মিডিয়ায় আইসিসি-র সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।
ICC should consider this design for England cricket stadiums 😂 pic.twitter.com/NoMwVBCRY5
— 𝓐𝔂𝓾𝓼𝓱 🇮🇳 / 𝗥𝗮𝗶𝗻 𝗸𝗶 𝗺𝗸𝗰 🤬🤬🤬🤬 (@Ayush_033) June 18, 2021
WTC fan to @ICC pic.twitter.com/r3hrp1dWzQ
— Anand Rathore🇮🇳 (@im_anandrathore) June 18, 2021
— KÈĎÀŔ Dₑ gᵣₐ𝚗𝚍𝓱ₒᗰₑ❄ (@kedarjfan101) June 18, 2021
— vincy jackoo7 (@vinayakkjadha7) June 18, 2021












Click it and Unblock the Notifications