ICC WTC Final: বৃষ্টির আশঙ্কা নিয়েই 'বিরাট' দিনে খেলা শুরু দেরিতে, হতাশ করলেন কোহলি

সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৃতীয় দিনের খেলাও নির্ধারিত সময়ে শুরু হল না। ভারতীয় সময় বিকেল তিনটেয় খেলা শুরুর কথা থাকলেও আউটফিল্ড ভিজে থাকায় তা আধ ঘণ্টা দেরিতে শুরুর সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

বৃষ্টির আশঙ্কা নিয়েই তৃতীয় দিনের খেলা শুরু দেরিতে

আজ টেস্ট কেরিয়ারের ১০ বছর পূর্তি বিরাট কোহলির। ভারত শুরু করে ৩ উইকেটে ১৪৬ রান নিয়ে। বিরাট কোহলি অপরাজিত ছিলেন ৪৪ রানে। ২৯ রানে গতকাল দিনের শেষে ক্রিজে ছিলেন সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৫টি ইনিংসে শতরান নেই বিরাটের ব্যাটে। সেই খরা এদিনও কাটল না। ৪৪ রানেই লেগ বিফোর হলেন ভারত অধিনায়ক। আরসিবি সতীর্থ কাইল জেমিসনের বলে। রিভিউ নিয়েও রক্ষা পাননি। ১৪৯ রানে চতুর্থ উইকেট হারায় ভারত।

আজ ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটেয় খেলা শুরু। মধ্যাহ্নভোজের বিরতি বিকেল সাড়ে পাঁচটায়। সন্ধ্যা ৬টা ১০ থেকে রাত ৮টা ২৫ অবধি চলবে দ্বিতীয় সেশনের খেলা। শেষ সেশন রাত পৌনে ৯টা থেকে রাত ১১টা অবধি চলবে। তবে আকাশ পুরো মেঘলা। রোদ ওঠার সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস। ফলে আজও পুরো ৯৮ ওভার খেলা হওয়া নিয়ে সংশয় থাকছে।

বৃষ্টির আশঙ্কা নিয়েই তৃতীয় দিনের খেলা শুরু দেরিতে

ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর গতকালই বলেছিলেন, এই উইকেটে ২৫০-র বেশি রানই পর্যাপ্ত। আজ একই কথা বলেছেন ওপেনার শুভমান গিলও। তাঁর কথায় ৩০০ তুললেই বিপক্ষকে চাপে রাখা যাবে। শুভমান গিল যেভাবে গতকাল ব্যাটিং করেছেন তা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে। সুনীল গাভাসকর, নাসের হুসেনের মতো প্রাক্তনরাও তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। ব্যাটিংয়ের সময় ক্রিজ ছেড়ে একটু এগিয়ে থাকা নিয়ে শুভমান আজ বলেন, দলের সিনিয়র ব্যাটসম্যানদের পাশাপাশি ইংল্যান্ডে খেলা বোলারদের কাছ থেকেও পরামর্শ নিয়েছি। বোলারদের স্যুইংয়ের মোকাবিলা করতেই এই রণকৌশল। ইংল্যান্ডের পরিবেশে বল ছাড়াটাও গুরুত্বপূর্ণ। সুনীল গাভাসকরের কথায়, বিরাট যেভাবে সাউদাম্পটনে ব্যাট করেছেন সেটাই সকলের কাছে শিক্ষণীয়। টেস্টে বিরাটের ১০ বছর পূর্ণ করার দিনে গিলও বললেন, আমার মতোই অনেকেরই আইডল বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+