Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: টসেও টেক্কা পাকিস্তানকে, বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে টসের ফলাফলের ইতিহাস জেনে নিন

১৯৯২ থেকে ২০২৩। আইসিসি একদিনের বিশ্বকাপে এই নিয়ে অষ্টমবার মুখোমুখি হল ভারত পাকিস্তান। এরআগে ১৯৯২ থেকে ২০১৯ সালের মধ্যে সাতবারের সাক্ষাতে সাতবারই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ৭-০ ফলে এগিয়ে থেকেই শনিবার মোতেরার মহারণে নামল ভারত। ম্যাচে জয় পেলেও প্রতিবারই কী টসে জয় পেয়েছে ভারত? টস ভাগ্য কোন দলকে বেশি সঙ্গ দিয়েছে? সেই পরিসংখ্যানই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ইতিহাস ঘাঁটলে দেখা যাচ্ছে ম্যাচের মতোই টসেও পাকিস্তানকে বেশিরভাগ ক্ষেত্রেই হারিয়েছে ভারত। আজহার থেকে ধোনি এমনকি আজকের ম্যাচে রোহিত শর্মাও টসে টেক্কা দিলেন পাকিস্তানকে। ১৯৯২ থেকে ২০১৯ সাল পর্যন্ত সাতবারের সাক্ষাতে ম্যাচের ফলাফল ৭-০ থাকলেও টসে কিন্তু দুইবার জয় পেয়েছিল পাকিস্তান। এতদিন পর্যন্ত টসের ফলাফল ছিল ৫-২। শনিবারের পর সেটা বদলে হল ৬-২।

ICC World Cup 2023:Ind vs pak

ম্যাচ জয়ের ক্ষেত্রে টস জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি ভারত পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচে তো টসের ভূমিকা অপরিসীম। টসই অনেক সময় মেগা ম্যাচের ভাগ্য গড়ে দেয়। তবে মহারণ মাচে অন্তত একদিনের বিশ্বকাপে বেশিরভাগ ক্ষেত্রেই টস ভাগ্য সঙ্গ দিয়েছে ভারতকে। সেটা ম্যাচের ফলাফলেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ইতিহাসের দিকে চোখ রাখা যাক ১৯৯২ সা‌লে একদিনের বিশ্বকাপে প্রথম সাক্ষাতে ভারত টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।সেইবার পাকিস্তান বিশ্বকাপ জিতলেও সম্মানের ম্যাচ জিতেছিল ভারত। সেই ম্যাচে সচিন তেন্ডুলকর অপরাজিত ৫৪ রান করেছিলেন। এমনকি ম্যাচের সেরাও হয়েছিলে‌ন মাস্টার ব্লাস্টার।

১৯৯৬ সালেও মহম্মদ আজহারউদ্দিন পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। সিধুর ৯৩ রানের দুর‌ন্ত ইনিংস খেলেন। ভারত জয় পায় ৩৯ রানে।
১৯৯৯ সালেও ভারত পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ভারত ৪৭ রানে হারায় পাকিস্তানকে। সেই ম্যাচের বল হাতে ভারতের জয়ের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন প্রসাদ। ২৭ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা ভেঙ্কটেশ প্রসাদ।

ICC World Cup 2023:Ind vs pak

২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে টস ভাগ্য সঙ্গ দেয়নি। পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কিন্ত ম্যাচে জয় পায়নি। ৯৮ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতকে জয় এনে দেন সচিন। ২০১১ সালে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে মোহালি তে টস এবং ম্যাচ দুটোই জিতে নেয় ধোনির ভারত।

২০১৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে টসে জয়ের ধারা বজায় রাখেন ধোনি। সেই ম্যাচ ছিল বিরাটময়।পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ রানের দুরন্ত ইনিংস খেলেন কোহলি। বিরাটই হয়েছিলেন ম্যাচের সেরা।
২০১৯ সালে টসে জিতেছিল পাকিস্তান এবং প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু রোহিত শর্মা ১৪০ রা‌নের দুরন্ত ইনিংস খেলে ম্যাচে জিতিয়ে দেন ভারতকে। এবার টসে জিতলেন রোহিত, নিথলেন ফিল্ডিং। ম্যাচের ফলাফল কী হবে উত্তর দেবে সময়ই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+