ICC World Cup 2023: বিশ্বকাপের ট্রফি কলকাতায়, রোহিতের ভারতকেই চ্যাম্পিয়ন দেখছেন ঝুলন

ICC World Cup 2023: আইসিসি বিশ্বকাপের ট্রফি ট্যুর শুরু হয়েছিল বিশ্বকাপের সূচি ঘোষণার দিন অর্থাৎ ২৭ জুন থেকে। আজ সেই ট্রফি এসে পৌঁছল কলকাতায়। বালিগঞ্জের মডার্ন হাই স্কুলে প্রদর্শিত হলো বিশ্বকাপের ট্রফি।

বিশ্বকাপের পাশে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেল স্কুলের ছাত্রীরা। বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে গলা ফাটানোর জন্য সকলকে আহ্বান জানালেন ভারতের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী।

ঝুলন গোস্বামী

ঝুলন গোস্বামীকে এদিন হাজির করানো হয়েছিল বিশ্বকাপের ট্রফি ট্যুরকে স্বাগত জানাতে। ঝুলন এদিন বলেন, অ্যাথলিটদের কাছে যেমন অলিম্পিক, ঠিক তেমনই ক্রিকেটারদের কাছে হলো এই বিশ্বকাপ। চার বছর অন্তর এই বিশ্বকাপ হয়। এটা জেতাই প্রত্যেক দলের চূড়ান্ত লক্ষ্য থাকে। বিশ্বকাপে সুযোগ পাওয়া একজন ক্রিকেটারের কাছে ভাগ্যের বিষয়। কাপ জেতা স্বপ্নপূরণ।

ঝুলন গোস্বামী ভারতের মহিলা দলের হয়ে ৫০ ওভার ও টি ২০ বিশ্বকাপ খেলেছেন। কিন্তু কাপ জয়ের স্বপ্নপূরণ হয়নি। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকায় হয়েছিল ৫০ ওভারের মহিলা বিশ্বকাপ। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৯৮ রানে হেরেছিল মিতালি রাজের ভারত। ২০১৭ সালে ইংল্যান্ডের কাছে মিতালির নেতৃত্বাধীন ভারত বিশ্বকাপ ফাইনালে হেরে যায় ৯ রানে।

ঝুলনের কথায়, মহেন্দ্র সিং ধোনি ছক্কা হাঁকিয়ে ভারতকে ২৮ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন। আমরা সকলেই তার সাক্ষী হয়েছিলাম, রোমাঞ্চ অনুভব করেছিলাম। বিশ্বকাপ ঘিরে প্রবল উন্মাদনা লক্ষ্য করা গিয়েছিল। এবারও ফের দেশের মাটিতে বিশ্বকাপ হবে। আমার বিশ্বাস, ভারত এবার এগারোর পুনরাবৃত্তি ঘটাতে পারবে।

ঝুলন গোস্বামী

১৯ নভেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতেই বিশ্বকাপ দেখছেন ঝুলন। তিনি ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে বলেন, এবারও আমাদের দেশের হিরোদের সমর্থন করুন। হারা-জেতা খেলার অঙ্গ। কিন্তু খেলার জগতের হিরোরা আজীবন হিরোই থেকে যাবেন। বিশ্বকাপ জিততে গোটা দলকে সমর্থন করে উদ্বুদ্ধ করুন।

এদিনের অনুষ্ঠানে ছাত্রীদের সঙ্গে আলাপচারিতাও সারেন এমসিসি ক্রিকেট কমিটির সদস্য ঝুলন। তিনি জানান, ফুটবলার না হলে ভলিবল খেলতেন। দিয়েগো মারাদোনাও যে তাঁর আদর্শ সে কথা জানিয়েছেন চাকদহ এক্সপ্রেস। বিশ্বকাপের ট্রফিটি ১৮টি দেশ পরিক্রমা করবে। কলকাতা থেকে ট্রফিটির পরবর্তী গন্তব্য কেরলের ত্রিবান্দ্রম ও কোচি। উল্লেখ্য, সেমিফাইনাল-সহ বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হবে কলকাতায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+