ICC World Cup 2023: বাবরদের খেলা দেখা নিয়ে উৎসাহ তুঙ্গে, ইডেনের টিকিট ইতিমধ্যেই শেষ
মাত্র কয়েকদিন হল বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে এখনও ভারতের ম্যাচগুলির টিকিট অন লাইনে ছাড়া হয়নি। কিন্তু ভারত ছাড়াও অন্য দেশগুলির ম্যাচ নিয়েও যে ক্রিকেট প্রেমীদের উৎসাহ কম নেই, তা আবারও প্রমাণিত হল। সেইসঙ্গে টিকিটের ব্যাপক চাহিদাই প্রমাণ করল ভারতবাসী কতটা ক্রিকেট পাগল।
এবার বিশ্বকাপের টিকিট বিক্রি হবে ধাপে ধাপে। আইসিসি জানিয়েছে, এথ দর্শকদের টিকিট কাটতে সুবিধা হবে। এতে অনেক মানুষ একসঙ্গে সাইটে ঢুকে টিকিট কাটবেন না। ফলে ওয়েবসাইট ক্র্যাশ করার সম্ভাবনা কমবে। ভারত ছাড়া সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে পাকিস্তান নিয়ে। ২০১৬ সালের পর আবার ভারতে খেলতে আসে পাকিস্তান দল। ফলে বাবরদের খেলা দেখা নিয়ে উদগ্রীব ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।

২৭ বছর পর বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। আগের থেকে অনেক বদলেছে ক্রিকেটের নন্দনকানন।ক্রিকেটর নন্দনকাননে এ বারের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচটি হবে ৩১ অক্টোবর। সে দিন পাকিস্তান নামবে বাংলাদেশের বিরুদ্ধে। ওই ম্যাচটিও হবে দুপুর ২টো থেকে।
ইডেন ২০২৩ এর বিশ্বকাপের চতুর্থ ম্যাচটি পেয়েছে ১২ নভেম্বর। সেই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ বাবর আজমের পাকিস্তান। ওই ম্যাচটিও হবে দুপুর ২টো থেকে। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুসারে কলকাতা এবং বেঙ্গালুরুতে যে দু'টি করে পাকিস্তানের ম্যাচ রয়েছে, তার সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

কলকাতা এ বারের বিশ্বকাপের তৃতীয় ম্যাচটি পেয়েছে ৫ নভেম্বর। ক্রিকেটের নন্দনকাননে সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত।এই ম্যাচের টিকিট অবশ্য এখনও বিক্রি শুরু হয়নি।
মুম্বইয়ের ওয়াংখেড়ে এবং বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত বাদে যে ম্যাচগুলি রয়েছে তার সব টিকিট শেষ। মুম্বইয়ে ইংল্যান্ড-দক্ষিণ আাফ্রিকা, দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচের টিকিট ১৫ মিনিটে শেষ হয়ে গিয়েছে।

২০২৩ বিশ্বকাপে একটি সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ পেয়েছে ওয়াংখেড়ে। যার মধ্যে গ্রুপ পর্বে রয়েছে চারটি ম্যাচ। যার মধ্যে ভারতের ম্যাচ একটি। শ্রীলঙ্কার বিরুদ্ধে। যে দলের বিরুদ্ধে ১২ বছর আগে এই মাঠেই ফাইনাল খেলেছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। বিশ্বচ্যাম্পিয়নও হয়েছিল।
গ্রুপ পর্বে ভারতের ম্যাচগুলির টিকিট ধাপে ধাপে বিক্রি শুরু হবে ১ সেপ্টেম্বর রাত ৮টা থেকে। টিকিট বিক্রি শুরুর কত মিনিটের মধ্যে তা শেষ হবে তা এখন থেকেই অনুমান করা যাচ্ছে। বিশেষ করে ভারত পাক ম্যাচের।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications