ICC CWC 2023: ইনিংসে তিন শতরান, ৩ বিশ্বরেকর্ড দক্ষিণ আফ্রিকার! বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির মালিক মার্করাম
ICC World Cup 2023: একদিনের আন্তর্জাতিকে এই নিয়ে তৃতীয়বার কোনও ইনিংসে দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটার শতরান হাঁকালেন। বিশ্বকাপের ইতিহাসে যা প্রথম। আজ দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নয়া বিশ্বরেকর্ড প্রোটিয়াদের।
একইসঙ্গে ৪৯ বলে শতরান পূর্ণ করে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি নিজের দখলে নিলেন এইডেন মার্করাম। সেই সঙ্গে বিশ্বকাপে সর্বাধিক দলগত রানের বিশ্বরেকর্ডও দখলে নিল প্রোটিয়ারা।

আজ টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। কুইন্টন ডি কক ৮৪ বলে ১০০, রাসি ভ্যান ডার ডুসেন ১১০ বলে ১০৮ ও এইডেন মার্করাম ৫৪ বলে ১০৬ রান করেন। ডি কক ১২টি চার ও তিনটি ছয় মেরেছেন। ডুসেন ১৩টি চার ও ২টি ছয় এবং মার্করাম ১৪টি চার ও তিনটি ছয় হাঁকান।
দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান তুলেছে। যা বিশ্বকাপের কোনও ইনিংসে সর্বাধিক। বিশ্বকাপে এই নিয়ে পাঁচবার চারশোর বেশি রান উঠল। তার মধ্যে তিনবারই তা তুলেছে প্রোটিয়ারা। ২০১৫ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া পারথে আফগানিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে ৪১৭ তোলে। সেই রেকর্ড আজ ভাঙল।
২০০৭ সালের বিশ্বকাপে ভারত পোর্ট অব স্পেনে বারমুডার বিরুদ্ধে ৫ উইকেটে ৪১৩ রান তুলেছিল। ২০১৫ সালের বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকা ক্যানবেরায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে ৪১১ এবং সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে ৪০৮ রান তুলেছিল।

এর আগে ২০১১ সালের বিশ্বকাপে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়েন ৫০ বলে শতরান করেছিলেন। সেই নজির ভাঙলেন মার্করাম। ২০১৫ সালে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫২ বলে শতরান করেছিলেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। এর কয়েক দিন পর সিডনিতেই অস্ট্রেলিয়ার গ্লেন ম্য়াক্সওয়েল ৫১ বলে শতরান করেন শ্রীলঙ্কার বিরুদ্ধে।
আজকের ম্যাচের আগে তিনবার ওডিআইয়ে কোনও ইনিংসে তিন ব্যাটার শতরান করেছিলেন। তার মধ্যে দুটি কীর্তি দক্ষিণ আফ্রিকার, একবার সেই নজির ছুঁয়েছিল ইংল্যান্ড। ২০১৫ সালের জানুয়ারিতে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হাসিম আমলা অপরাজিত ছিলেন ১৫৩ রানে, রাইলি রুসো ১২৮, এবি ডিভিলিয়ার্স ১৪৯ রান করেছিলেন। প্রোটিয়ারা তোলে ২ উইকেটে ৪৩৯।
২০১৫ সালের অক্টোবরে মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রোটিয়ারা তোলে ৩ উইকেটে ৪৩৮। কুইন্টন ডি কক ১০৯, ফাফ ডু প্লেসি ১৩৩ ও এবি ডি ভিলিয়ার্স ১১৯ রান করেন। ২০২২ সালে আমস্টেলভিনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪ উইকেটে ৪৯৮ তোলে ইংল্যান্ড। ফিল সল্ট ১২২, ডেভিড মালান ১২৫, জস বাটলার অপরাজিত ১৬২ রান করেন।












Click it and Unblock the Notifications