ICC World Cup 2023: কোহলি-রোহিতে বিরাট আস্থা সৌরভের, টিম ইন্ডিয়ার জন্য দাদার বড় বার্তা

বিশ্বকাপে বিরাট রোহিতদের উপর ভরসা রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপ জয়ের ১২ বছর কেটে গিয়েছে। ফের একবার ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ খেলতে নামছে টিম ইন্ডিয়া।। প্রত্যাশার পারদ তুঙ্গে বিরাট রোহিতদের নিয়ে। প্রাক্তন ভারত অধিনায়ক এবার মুখ খুললেন এই বিষয়ে। মহারাজকে প্রশ্ন করা হয়েছিল এটাই কী রোহিত বিরাটের শেষ বিশ্বকাপ?

তিনি খুব বেশি আবেগ দিয়ে বিচার করতে চাইছেন না। দাদার কথায়, 'আমার কাছে প্রথম বা শেষ বিশ্বকাপ বলে কিছু হয় না, সবটাই পারফরম্যান্সের ভিত্তিতে বিচার হয়। আমার মনে হয় তাদের বয় ৩৪-৩৫। বিরাট এবং রোহিতের যা বয়স তাতে তারা পরের বিশ্বকাপ খেলবেন না সেটা জোর দিয়ে বলা যায় না। বর্তমানে প্রতি বছরই টি টোয়েন্টি অথবা ৫০ ওভারের বিশ্বকাপ থাকে।'

সৌরভ

তবে ঘরের মাঠে এই বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে সবচেয়ে সিনিয়র দুই ব্যাটসম্যানের পারফরম্যান্স লাগবে তা নিয়ে সন্দেহ নেই মহারাজের।। প্রাক্তন ভারত অধিনায়কের কথায়, 'বিরাট এবং রোহিতকে বিশাল ভূমিকা রাখতে হবে মাঠ এবং মাঠের বাইরে। বাকি ক্রিকেটাররা এই দুজনের থেকে মোটিভেশন খুঁজবেন সেটাই স্বাভাবিক।'
একইসঙ্গে সৌরভ মনে করেন নিজেদের মাঠে দর্শক সমর্থন যেমন একটা প্লাস পয়েন্ট, তেমনই এই প্রত্যাশা পূরণ করাটাও কঠিন পরীক্ষা হতে পারে টিম ইন্ডিয়ার জন্য। তবে ভারতের ক্রিকেটাররা প্রত্যেকে পেশাদার এবং মানসিকভাবে শক্ত। তাই তাঁরা সেটা পারবেন।

ভারত

ICC World Cup 2023: প্রত্যাশা পূরণে রোহিতের জোর প্রস্তুতিতে, পছন্দের ভেন্যু জানালেন হিটম্যান
২০০৩ সালে নিজের অধিনায়কত্বেই দলকে ফাইনালে তুলেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে কাপ জয়ের স্বপ্ন অধরাই থাকে। বিশ্বকাপ জিততে রোহিতের দলকে টিপসও দিয়েছেন বেহালার বাঁ-হাতি। সৌরভ বলেছেন, 'অতীতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে রিকি পন্টিং, ম্যাথু হেডেনরা বা ২০১১ সালে ভারতের হয়ে গৌতম গম্ভীর, যুবরাজ এবং ধোনি যে ভূমিকা পালন করেছিলেন, সেটাই দেখাতে হবে ভারতীয় ক্রিকেটারদের।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+