ICC World Cup 2023: বিশ্বকাপেই ম্যাচ মেকিং! শুভমান-সারার প্রেম জমে ক্ষীর? নেটপাড়ায় হিরো ক্যামেরাম্যান

ICC World Cup 2023: বিশ্বকাপে টানা চতুর্থ জয়ের দিকে এগোচ্ছে ভারত। বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাট করে রোহিত শর্মার দলের সামনে দিয়েছে ২৫৭ রানের টার্গেট। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকে ভারত।

রোহিত শর্মা ২ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেন। তবে বিশ্বকাপে নিজের দ্বিতীয় ম্যাচেই অর্ধশতরান হাঁকালেন শুভমান গিল। খেলা দেখতে আজ স্টেডিয়ামে এসেছেন সারা তেন্ডুলকর। শুভমানের ব্যাটিং দেখে সচিন-কন্যার প্রতিক্রিয়া এখন নেটপাড়ায় ভাইরাল।

ICC World Cup 2023: বিশ্বকাপেই ম্যাচ মেকিং! শুভমান-সারার প্রেম জমে ক্ষীর?

শুভমান গিলের সঙ্গে সারার সম্পর্ক নিয়ে জোরালো চর্চা হচ্ছে কয়েক বছর ধরেই। কখনও সঈফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খানের নাম জড়িয়েছে। দুজনকে একসঙ্গে দেখাও গিয়েছে। তেমনই সচিন তেন্ডুলকরের পুত্র সারার সঙ্গেও গিলের প্রেমপর্ব চলার দাবি করেছেন অনেকে। দুজনের বেশ কিছু ছবির লোকেশন সেই জল্পনা জোরালো করেছে।

আজ স্বাভাবিকভাবেই সারা তেন্ডুলকর মাঠে এসেছেন ভারতের খেলা দেখতে। শুভমান গিল খেলছেন। চলতি বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচ ডেঙ্গি আক্রান্ত হওয়ার কারণে খেলতে পারেননি শুভমান। আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচে তাঁর বিশ্বকাপ অভিষেক হয়। সেই ম্যাচে হাজির ছিলেন সচিন তেন্ডুলকর। আজ মাঠে সারা।

ICC World Cup 2023: বিশ্বকাপেই ম্যাচ মেকিং! শুভমান-সারার প্রেম জমে ক্ষীর?

শুভমান গিল আজ ফিল্ডিং করার সময় লিটন দাস ও তৌহিদ হৃদয়ের ক্য়াচ ধরেন। টেলিভিশন ক্যামেরায় মাঝেমধ্যেই ফ্রেমবন্দি হচ্ছিলেন সারা। তবে শুভমানের ব্যাটিং দেখে সারার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রোহিত শর্মা প্রথমে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। অন্যদিকে তখন গিল যেন কিছুটা শান্ত মেজাজে ছিলেন।

উইকেটে থিতু হয়েই শুভমান গিয়ার বদলান। তবে মজার বিষয় হলো, গিলের ব্যাটের কানায় লেগে বাউন্ডারির দিকে যখন বল ছুটছে তখনও হাসিমুখে হাততালি দিতে দেখা যায় সারাকে। এমনকী শুভমান যখন অর্ধশতরান পূর্ণ করেন তখনও সারা যেন আহ্লাদে আটখানা। হাসিমুখে করতালি দেন। নেটপাড়ায় দাবি করা হচ্ছে, সারা নাকি শুভমান শুভমান বলে চিৎকারও করেছেন।

সারা এদিন শুভমানের নাম ধরে উচ্ছ্বাসে সত্যিই মেতেছেন কিনা তার কোনও প্রমাণ নেই। কিন্তু তাঁর চোখেমুখে যে আনন্দের ছাপ স্পষ্ট ধরা পড়েছে তাতেই দুইয়ে দুইয়ে চার করছেন নেটাগরিকরা। আজকের ম্যাচ শুভমান-সারার ম্যাচ-মেকিংয়ের ক্ষেত্রে মাইলস্টোন হচ্ছে কিনা তা বলবে সময়। তবে মিমও ছড়াতে শুরু করেছে।

তবে যেভাবে বারবার সারার দিকে ক্যামেরার ফোকাস করা হয়েছে, তাতে নেটপাড়ায় আজকের হিরো ক্যামেরাম্যানই। মাঠের নানাবিধ মুডের ছবি তুলে ধরেন ক্যামেরাম্যানরা। কখনও কখনও তা ভাইরাল হয়ে যায়। আজ যেমন হয়েছে সারার ছবি। শুভমানকে এদিন অর্ধশতরান করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। ৫৫ বলে ৫৩ রান করে তিনি মেহিদি হাসান মিরাজের শিকার হন।

রোহিত শর্মা ৪০ বলে ৪৮ রান করেন। ভারতের ওপেনিং জুটিতে ওঠে ১২.৪ ওভারে ৮৮। গিল আউট হলে স্কোর দাঁড়ায় ১৯.২ ওভারে ১৩২। এরপর বিরাট কোহলি ৪৮ বলে অর্ধশতরান পূর্ণ করেছেন। শ্রেয়স আইয়ার ২৫ বলে ১৯ রান করেন। ভারতের স্কোর ৩০ ওভারে ৩ উইকেটে ১৮৪।

(ছবি- সারা তেন্ডুলকরের ইনস্টাগ্রাম, আইএএনএস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+