Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: কপিল দেবের রেকর্ড ভাঙলেন স্কট এডওয়ার্ডস! নেদারল্যান্ডস অধিনায়ক কীভাবে গড়লেন নয়া নজির?

ICC World Cup 2023: চলতি বিশ্বকাপে দ্বিতীয় অঘটনটি ঘটিয়েছে নেদারল্যান্ডস। টেস্ট খেলে না এমন দেশগুলির মধ্যে প্রথম দল হিসেবে তারা টি ২০ ও ৫০ ওভারের বিশ্বকাপে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

ম্যাচের সেরা হয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তিনি ধরমশালায় প্রোটিয়াদের বিরুদ্ধে ভেঙে দিয়েছেন কপিল দেবের রেকর্ড।

ICC World Cup 2023: কপিল দেবের রেকর্ড ভাঙলেন স্কট এডওয়ার্ডস!

বৃষ্টিতে ওভার কমিয়ে খেলা শুরুর সিদ্ধান্ত হলে টস জিতে ফিল্ডিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৫.১ ওভারে ৫০ রানে চার উইকেট পড়ে যায় নেদারল্যান্ডসের। সেখান থেকে ৪৩ ওভারে ডাচরা ৮ উইকেটে ২৪৫ রান তোলে এডওয়ার্ডসের ব্যাটিং বিক্রমের সৌজন্যে। নেদারল্যান্ডস অধিনায়ক ১০টি চার ও একটি ছয়ের সাহায্যে ৬৯ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন।

এই ইনিংস খেলে কপিল দেবের ৩৬ বছরের পুরানো নজিরকে টপকে যান ডাচ অধিনায়ক। ১৯৮৭ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেছিলেন কপিল। বিশ্বকাপের আসরে সাতে নেমে সবচেয়ে বেশি রান করার কীর্তি রয়েছে নাথান কুল্টার-নাইলের, তিনি ২০১৯ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেন ৬০ বলে ৯২।

ICC World Cup 2023: কপিল দেবের রেকর্ড ভাঙলেন স্কট এডওয়ার্ডস!

এই তালিকাতেই এবার কপিল দেবকে পিছনে ফেলে দিলেন স্কট। ২০০৩ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাতে নেমে অপরাজিত ৭২ করেছিলেন হিথ স্ট্রিক। চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাতে নেমেই ৬৮ রান করেন দাসুন শনাকা। গতকালের ম্যাচে এডওয়ার্ডসের ঝোড়ো ব্যাটিংয়ে নেদারল্যান্ডস শেষ ৯ ওভারে তোলে ১০৪।

স্কট এডওয়ার্ডস ৩৮ রানে জেতার পর ম্যাচের সেরার পুরস্কার নিয়ে বলেন, আশা করি আরও কয়েকটি ম্যাচে জিততে পারব। আগের দুটি ম্যাচে ভালো জায়গায় থেকেও শেষরক্ষা করতে পারিনি। বেশ কয়েকটি ভালো পার্টনারশিপ আমাদের লড়াইয়ের জায়গায় পৌঁছে দেয়। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর বিশ্বকাপ সেমিফাইনাল অবধি পৌঁছনোর লক্ষ্যপূরণেই এবার ফোকাস ডাচদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+