ICC World Cup 2023: সেমির পথে এগিয়ে কিউয়িরাই, কোন অঙ্কে ভারতের মুখোমুখি হতে পারে পাকিস্তান?
কলকাতায় থাকলেও বৃহস্পতিবার বাবর আজমদের মন পড়েছিল বেঙ্গালুরুতেই। আগামী শনিবার ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাবর আজমের দল। কিন্তু বৃহস্পতিবার দুপুর থেকেই পাকিস্তানের দলের সব নজর ছিল শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকে। এই ম্যাচে কিউয়িরা হারলে বা বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে পাক দলের সামনে বিরাট সুযোগ ছিল শেষচারে জায়গা করে নেওয়ার। কিন্তু শ্রীলঙ্কা বা বরুণ দেব কেউই সুখবর দিতে পারল না পাকিস্তানকে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ড জয় পেল ৫ উইকেটে। শ্রীলঙ্কার বিরুদ্ধে শুধু জয়ই পেল না, একইসঙ্গে পাকিস্তানের সেমিফাইনালে উঠার আশা কার্যত জল ঢেলে দিল কিউয়িরা। চার ম্যাচ পর জয় পেল নিউজিল্যান্ড। সেইসঙ্গে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের লড়াই শেষ করল কিউয়িরা। তাঁদের রানরেট প্লাস ০.৭৪৩। অর্থ্যাত শেষ চারে থাকা অনেকটাই নিশ্চিত করে ফেলল কিউয়িরা।

যদিও পাকিস্তান প্রথমে ব্যাট করে তহালে ইংল্যান্ডকে হারাতে হবে ২৭৭ রানে। যদিও প্রথমে বোলিং করে তাহলে ইংল্যান্ডকে ৫০ রানে অলআউট করতে হবে। সেইরান ২.৩ ওভারে তুলতে হবে। আর ইংল্যান্ডের কাছে বাবররা হেরে গেলে সব অঙ্ক ওখানেই সমাপ্ত। আফগানিস্তানও সেমিফাইনালের লড়াইয়ে ছিল। ৮ ম্যাচে তাদের পয়েন্টও ৮। শুক্রবার রশিদরা খেলবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। কিন্ত নিউজিল্যান্ড ম্যাচের পর আফগানদের অঙ্ক শুধু কঠিন নয় অসম্ভবই হয়ে গেল প্রায়।
বিশ্বকাপের নিয়ম অনুসারে, গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে থাকা প্রথম দল বনাম চতুর্থ দল এবং দ্বিতীয় দল বনাম তৃতীয় দলের খেলা হবে। সেই অনুযায়ী দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ইডেনে এবং ভারত পাকিস্তান/নিউজিল্যান্ড/ আফগানিস্তানের বিপক্ষে খেলবে মু্ম্বইয়ের ওয়াংখেড়েতে। লক্ষ্মীবারের সন্ধ্যার পর ২০১৯ সালের সেমিফাইনালের পুনরাবৃত্তিই হওয়ার সম্ভাবনাই বেশি।
নিউজিল্যান্ড উঠলে ভারতের লড়াই যে কঠিন হবে তা বলার অপেক্ষা রাখে না।এরআগে গ্রুপ পর্বের ম্যাচে কিউয়িদের হারিয়েছে ভারত। তবে উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডকে হারানো বেশ কঠিন টিম ইন্ডিয়ার জন্য।












Click it and Unblock the Notifications