Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023:অতীত থেকে শিক্ষা নেননি, বিশ্বকাপের মঞ্চে অভব্য আচরণ স্যাম কারেনের, দেখুন ভিডিও

অতীত থেকে শিক্ষা নেননি স্যাম কারেন। ক্রিকেট মাঠে ফের অভব্য আচরণ করলেন ব্রিটিশ অলরাউন্ডার। এরআগে ক্রিকেট মাঠে অনৈতিক আচরণের জন্য কড়া শাস্তির মুখে পড়তে হয়েছিল স্যামকে। কিন্তু শাস্তি পেয়েও নিজেকে শুধরে নিতে পারেননি স্যাম। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টেও খারাপ দৃষ্টান্ত স্থাপন করলেন ব্রিটিশ তারকা।

রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আফগানিস্তান এবং ইংল্যান্ড। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে আফগানরা। ৪৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৮৪ রান স্কোরবোর্ডে তোলে আফগানিস্তান। পাঠানদের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন গুরবাজ। তাঁকে আউট করতেই হিমসিম খেলে হয় ব্রিটিশ বোলারদের। আর ম্যাচ চলাকালীন মেজাজ হারালেন স্যাম কারেন।

 ICC World Cup 2023

ম্যাচে ফিল্ডিং করার সময় ক্যামেরা ভেঙে দিতে উদ্যত হয়েছিলেন ব্রিটিশ তারকা। গুরবাজকে আউট করতে না পেরে মেজাজের রাশ আলগা হয়ে যায় স্যামের। বল হাতে ৪ ওভার হাত ঘোরালেও কোনও উইকেট পাননি। এমনকি খরচও করেন ৪৬ রান। খারপ বোলিং করার ফলে ফিল্ডিংয়ের সময় মেজাজ বিগড়ে যায় স্যামের। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় তাঁর সামনে ক্যামেরা গেলে, স্যাম তা হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন।

বর্তমানে সোশ্যল মিডিয়ার যুগে স্যামের এই কীর্তি ভাইরাল হতে বেশি সময় লাগেনিন।ব্রিটিশ ক্রিকেটারের এই অভব্য আচরণের সমালোচনায় মুখর হন ক্রিকেট প্রেমীদের একাংশ।

এরআগে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচেও বিতর্কিত আচরণ করেন স্যাম। যেখানে তেম্বা বাভুমাকে আউট করার পরে অশ্লীল উচ্ছ্বাসে মাততে দেখা যায় স্যাম কারেনকে। আর খেলার মাঠে অতিরিক্ত বাজে অঙ্গভঙ্গি করার কারণে কঠোর শাস্তির মুখে পড়তে হয় তাঁকে।

মোটা অঙ্কের জরিমানা করা হয় তাঁর।একইসঙ্গে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়। পাশাপাশি তাঁর ঝুলিতে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। আইসিসির তরফে কারেনের শাস্তি ঘোষণা করা হয়েছি‌। কিন্তু নিজেকে পাল্টে ফেলতে ব্যর্থ ব্রিটিশ তারকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+