ICC World Cup 2023: ভারত অধিনায়কদের মধ্যে শীর্ষে যাওয়ার হাতছানি, দাদার কীর্তি ভাঙতে রোহিতকে করতে হবে কত রান?
বিশ্বকাপের শুরু থেকেই রোহিতের রেকর্ড রাজ। প্রথম ছয় ম্যাচেই ইতিমধ্যেই একাধিক রেকর্ড যুক্ত হয়েছে হিটম্যানের নামের পাশে। আগামীকাল( বৃহস্পতিবার) শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের ঘরের মাঠ ওয়াংখেড়েতে ম্যাচ খেলতে নামছে ভারত। এই ম্যাচেও বড় একাধিক মাইলস্টোন অপেক্ষা করছে ভারত অধিনায়কের জন্য। ভারত অধিনায়কদের মধ্যে শীর্ষে যাওয়ারও হাতছানি রয়েছে রোহিতের সামনে।
১৯৭৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারত অধিনায়কদের মধ্যে রানের নিরিখে শীর্ষে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদার কীর্তি ভাঙার হাতছানি রোহিত শর্মার সামনে। এথনও পর্যন্ত বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছেন আটজন অধিনায়ক। এরমধ্যে একটি বিশ্বকাপে ব্যাট হাতে ভারত অধিনায়ক হিসেবে সর্বাধিক রান করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ২০০৩ সালে করার দাদার রেকর্ড এখনও অক্ষত। কিন্তু চলতি বিশ্বকাপে রোহিত যে ফর্মে আছেন তাতে সেই মাইলস্টোন ভাঙা শুধু সময়ের অপেক্ষা।

১৯৯২ থেকে ১৯৯৯ টানা তিনটি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেন মহম্মদ আজহারউদ্দিন। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ায় ৩৩২ রান করেন ভারত অধিনায়ক। ১৯৯৬ সালে ১৪৩ রান করেন। ১৯৯৯ সালে ১৬১ রান করেন ভারত অধিনায়ক হিসেবে। চার বছর পর দক্ষিণ আফ্রিকাতে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দলনেতা হন সৌরভ গঙ্গোপাধ্যায়।২০ বছর পর দেশকে ফাইনালে তোলেন একইসঙ্গে ব্যাট হাতে ৪৬৫ রানও করেন।

২০১৯ সালে ভারত অধিনায়ক হিসেবে বিরাট করেন ৪৪৩ রান। চলতি বিশ্বকাপে আপাতত ৬ ম্যাচে ৩৯৮ রান ঝুলিতে নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় চার নম্বরে ভারত অধিনায়ক। আর ৭৬ রান করতে পারলেই ভারত অধিনায়কদের মধ্যে শীর্ষে চলে যাবেন রোহিত।
রবিবার ভারত অধিনায়ক হিসেবে শততম ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার পর ভারতীয় দলে সব ফর্ম্যাটেই নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় হিটম্যানের কাঁধে।

-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications