ICC World Cup 2023: গেইলের রেকর্ড ভাঙার হাতছানি, ডাচদের বিরুদ্ধে কোন কোন মাইলস্টোন অপেক্ষা করছে রোহিতের জন্য?
রবিবার বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ইতিমধ্যেই বিশ্বকাপে প্রথম স্থানে থাকা নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া। ফলে শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার। কিন্তু এই ম্যাচেও একাধিক রেকর্ড গড়ার হাতছানি ভারত অধিনায়ক রোহিত শর্মার সামনে।
গত ৫ নভেম্বর একদিনের ক্রিকেটে শতরানের নজির গড়েন কোহলি। ওডিআই ক্রিকেটে ৪৯টি শতরান করে ছুঁয়ে ফেলেন সচিনের কীর্তিকে। আগামী রবিবার ক্রিস গেইলের রেকর্ড স্পর্শ করার হাতছানি রোহিতের সামনে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে কোন কোন রেকর্ড বা মাইলস্টোন গড়তে পারেন ভারত অধিনায়ক? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এখানেই শেষ নয় কমলা বাহিনীর বিরুদ্ধে আর ১২ রান করতে পারলেই ওপেনার হিসাবে ১৪ হাজার রান পূর্ণ করবেন রোহিত। এখনও পর্যন্ত একদিনের ফর্ম্যাটে ওপেনার হিসাবে ১৭০ ম্যাচে ৮৫২৪ রান করেছেন। এরমধ্যে আছে ২৯টি শতরান। বাকি রান করেছেন টি২০ এবং টেস্ট ক্রিকেটে। রবিবার ১২ রান করতে পারলেই এক নতুন মাইলস্টোন তৈরি করবেন রোহিত। একইসঙ্গে চলতি বিশ্বকাপে রোহিতই একমাত্র ব্যাটার যিনি ৪০০-র বেশি রান করেছেন ১২০ প্লাস স্ট্রাইকরেটে।
কয়েক সপ্তাহ আগে বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিওতে ছক্কা মারার প্রসঙ্গে রোহিত বলেছিলেন, "গেইল হলেন ইউনিভার্স বস। ওর থেকেই ছয় মারা শিখেছি। বছরের পর বছর ধরে ওকে দেখেছি আমরা। মাঠে নামলেই মনে হত ছয় মারার মেশিন। আমাদের জার্সি নম্বরও এক (৪৫)।"
একইসঙ্গে ছক্কা মারার প্রসঙ্গে হিটম্যান উল্লেখ করেছিলেন, "ক্রিকেট খেলা শুরু করার সময় কখনও ভাবিনি যে কোনও দিন ছয় মারতে পারব। এতগুলো ছয়ের কথা না হয় ছেড়েই দিলাম। সত্যি বলতে এত বছর ধরে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি নিজেকে নিয়ে খুশি। আমি এমন এক জন মানুষ যে নিজের কাজ নিয়ে কখনও সন্তুষ্ট হয় নয়। যা করছি সেটাই চালিয়ে যেতে চাই। '












Click it and Unblock the Notifications