ICC World Cup 2023: পাক বধে বোলারদের কৃতিত্ব অধিনায়কের, রোহিতকে টেক্কা দিলেন বুমরাহ

পাকিস্তানের বিরুদ্ধে বিরাট জয় ভারতের। মোতেরার মহারণে শেষ হাসি হাসল ভারতই। ১৯৯২ থেকে ২০২৩। একদিনের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখল ভারত। এই নিয়ে বিশ্বকাপের ইতিহাসে অষ্টমবার পাকিস্তানকে হারল টিম ইন্ডিয়া।শনিবারের ম্যাচ ১৯১ রানেই অল আউট হয়ে যায় পাক দল।

জসপ্রীত বুমরাহ থেকে কুলদীপ যাদব প্রত্যেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন। ১৫২ রানে ২ উইকেট থাকা পাকিস্তানের ব্যাটিং ইনিংস শেষ ১৯১ রানে। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৮৬ রানের সৌজন্যে সহজেই জয় তু‌লে নেয় ভারত। তবে অধিনায়ককে টেক্কা দিয়ে ম্যাচের সেরা হলেন জসপ্রীত বুমরাহ। ম্যাচ শেষে ব্যক্তিগত কৃতিত্ব নয় বরং দলগত ঐক্যের কথাই তুলে ধরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

ICC World Cup 2023

ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে রোহিত শর্মা বলেন, বোলারারই জয়ের কাজটা সহজ করে দিয়েছিলেন। আজ আমাদের বোলাররা অসামান্য বোলিং করেছেন। এটা ১৯১ রানের পিচ ছিল না। মনে করা হচ্ছিল ২৭০, ২৮০ রান উঠবে। কিন্তু সেখানে ১৯১ রানে প্রতিপক্ষকে অল আউট করে দেওয়াটা মুখে কথা নয়।'

একটা সময় পাকিস্তানের রান ছিল ২ উইকেটে ১৫২, সেখান থেকে ১৯১ রানেই সমাপ্ত হল পাক দলের ব্যাটিং ইনিংস। অধিনায়ক রোহিত শর্মা এরজন্য প্রত্যেক বোলারকে কৃতিত্ব দিয়েছেন। রোহিতের কথায়, 'আজকের দিনটাই বোলারদের। বুমরাহ থেকে সিরাজ বা জাদেজা, কুলদীপ প্রত্যেকেই যখন বোলিং করেছেন তখনই নিজেদের সেরাটা দিয়েছেন। ওদের বোলিং দেখলেই সেটা বোঝা যাবে।'

ICC World Cup 2023

নিজে ৮৬ রান করলেও ব্যক্তিগত কোনও কৃতিত্ব নিতে নারাজ রোহিত শর্মা। তাঁর কথায়, 'আজকের দিনটা ব্যক্তিগতভাবে কারোর নয়, এটা দলগত সাফল্য। অধিনায়ক হিসেবে আমার কর্তব্য ম্যাচের পরিস্থিতি বুঝে পারফরম্যান্স করা, ম্যাচের কন্ডিশানটা রিড করা।'

ICC World Cup 2023

বিগত কয়েক মাস ধরেই বিশ্বকাপের এই ম্যাচকে ঘিরে চড়েছিল উত্তেজনার পারদ। অবশেষে ১৪ অক্টোবরে কাঙ্খিত জয় পেল ভারত। অধিনায়ক হিসেবে তিনি কী স্বস্তিতে? এই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, 'বিশ্বকাপ একটা লম্বা টুর্নামেন্টে। ৯ ম্যাচ তারপর সেমিফাইনাল, ফাইনাল খেলতে হবে। প্রত্যেকটি দলই ভালো।’

একইসঙ্গে রোহিত বলেন, 'কঠিন প্রতিপক্ষের জয় পেলে আত্মবিশ্বাস বাড়ে দলের। অতীতে কী হয়েছে সেটা আমরা মাথায় রাখিনি এমনকি ‌ভবিষ্যতেও কী হবে সেটাও ভাবি না। আমরা শুধু‌ সেই দিনের প্রতিপক্ষ দল নিয়ে ভাবি।' ভারতের আগামী ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে।

ম্যাচ সেরা হয়ে বুমরাহ জানান, আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব পিচের চরিত্র বুঝে নিতে। আমরা বুঝতে পেরেছিলাম এই পিচটা স্লো। সেটা দেখেই আমি বুঝে গেলাম কী করতে হবে। ঠিক করে ফেললাম আমার স্লোয়ার বলটাকে স্পিনারের বলের মতো ব্যবহার করতে হবে। তাছাড়া বল রিভার্স সুইংও হচ্ছিল। সেটাও কাজে লেগেছে।'

অন্যদিকে ম্যাচ হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন পাক অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, 'আমাদের লক্ষ্য ছিল ২৮০ রান, সেই লক্ষ্য নিয়েই আমরা একটা পার্টনারশিপ তৈরি করে এগোচ্ছিলাম। কিন্তু মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলে ১৫২ রানে ২ উইকেট থেকে ১৯১ রানে অল‌ আউট হয়ে যাই।’

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+