ICC World Cup 2023: কিউয়িদের হারিয়ে অধিনায়ক রোহিতের নতুন নজির, হিটম্যান ভাঙলেন দাদার কীর্তিও
বিশ্বকাপে রেকর্ডের প্রতিযোগিতা চলছে বিরাট-রোহিতের। ভারতের বর্তমান ও প্রাক্তন অধিনায়ক দুইজনে ম্যাচ খেলতে নামলেই রেকর্ড ও নজির একসঙ্গে গড়ছেন। কোহলি মূলত ব্যাটসম্যান হিসেবেই রেকর্ড গড়ছেন। রোহিত আবার ব্যাটসম্যান সঙ্গে অধিনায়ক হিসেবে একাধিক মাইলস্টোন গড়ছেন। চলতি বিশ্বকাপে ভারতের কাছেই প্রথম পরাজয়ের স্বাদ পেল ২০১৫ ও ২০১৯ সালের রানার-আপরা।
বিশ্বকাপে নিউজিল্যান্ড মানেই ভারতের কাছে শক্ত গাঁট। ২০১৯ সালে বিশ্বকাপে সেমিফাইনালে কিউয়িদের কাছে হেরেই কাপযুদ্ধ থেকে বিদায় নিয়েছিল ভারত। কিন্তু ধরমশালার মাঠে সেই হারের মধুর বদলা নিল ভারত। সেইসঙ্গে ২০ বছর পর প্রথম ভারত অধিনায়ক হিসেবে আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেলেন রোহিত।

২০ বছর আগে করা সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি নজির ধর্মশালাতে ভেঙে দিলেন রোহিত শর্মা। একটি একদিনের বিশ্বকাপে এত দিন পর্যন্ত ভারতীয়দের মধ্যে সর্বাধিক ছয় মারার নজির ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের।২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় যে বিশ্বকাপ খেলা হয়েছিল, সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় হাঁকিয়েছিলেন ১৫টি ছক্কা। তিনি ১১টি ইনিংসে হাঁকিয়েছিলেন ১৫টি ছক্কা।
Records of Rohit Sharma today:
— Johns. (@CricCrazyJohns) October 22, 2023
- First indian captain to win a match against New Zealand in ICC tournaments after 20 years
- First Indian to complete 50 sixes in a calendar year in ODI.
- First player to complete 50 sixes in ODI in 2023.
- Most sixes for India in World Cup… pic.twitter.com/hRJGVh1iNq
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচটি ইনিংস খেলেছেন রোহিত শর্মা। আর তাতেই তিনি হাঁকিয়ে ফেলেছেন ১৭টি ছক্কা। পিছনে ফেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। চলতি বিশ্বকাপে ছক্কা মারার নিরিখে একের পর এক রেকর্ড গড়ছেন রোহিত। যার ব্যতিক্রম হল না নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ম্যাচেও।
বিশ্বকাপের পঞ্চম ম্যাচে দুরন্ত ফর্মে ছিলেন রোহিত শর্মা। তিনি ৪০ বল খেলে করেন ৪৬ রান। তাঁর ইনিংস সাজানো ছিল ৪ টি চার এবং চারটি ছক্কায়। বিশ্বকাপে ছক্কা মারার নিরিখে ভারতীয়দের মধ্যে শীর্ষে আছেন রোহিত। ২২ ম্যাচে এখনও পর্যন্ত মেরেছেন ৪০টি ছক্কা। বিশ্বের মধ্যে এই তালিকায় ২ নম্বরে আছেন রোহিত। তাঁর সামনে ক্রিস গেইল। ৩৫ ম্যাচে ক্যারিবিয়ান তারকা মেরেছেন ৪৯টি ছক্কা।

এছাড়াও চলতি বিশ্বকাপে সবচেয়ে দ্রুত ৩০০ রানের গণ্ডি পার করেছেন রোহিত শর্মা। এখনও পর্যন্ত ৫ ম্যাচে ৩১১ রান করেছেন ভারত অধিনায়ক। তালিকায় শীর্ষে আছেন বিরাট, তাঁর রান সংখ্যা ৩৫৪।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications