ICC World Cup 2023: রিজওয়ানের শতরানেও বাঁচল না পাকিস্তান, নিউজিল্যান্ডের কাছে চূর্ণ বাবররা, স্বস্তি দিলেন কেন
ICC World Cup 2023: আইসিসি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জোর ধাক্কা খেল পাকিস্তান। আজ হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাবর আজমের দলকে ৩৮ বল বাকি থাকতে ৫ উইকেটে হারাল নিউজিল্যান্ড।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে প্রথম শতরানটি করেন মহম্মদ রিজওয়ান। ভারতের মাটিতে এটি তাঁর প্রথম শতরান। ওপেন করতে নেমে মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্র।

টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান তুলেছিল ৫ উইকেটে ৩৪৫ রান। মহম্মদ রিজওয়ান ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৯৪ বলে ১০৩ রান করার পর আর ব্যাটিং চালিয়ে যাননি। বাবর আজম করেন ৮৪ বলে ৮০। সাউদ শাকিল ৫৩ বলে ৭৫ করেন। ২৩ বলে ৩৩ করে অপরাজিত থাকেন আঘা সলমন। টিম সাউদি আজ খেলেননি। মিচেল স্যান্টনার ২টি উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ৪৩.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গত ২টি বিশ্বকাপের রানার-আপরা। ১৬টি চার ও একটি ছয়ের সাহায্যে ৭২ বলে ৯৭ করেন রাচিন রবীন্দ্র। ডেভন কনওয়ে ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। তবে চোট সারিয়ে মাঠে ফেরা কেন উইলিয়ামসন এদিন শুধু ব্যাটিং করলেন। ৫০ বলে ৫৪ করে স্বেচ্ছায় ব্যাটিং ছাড়েন।

ড্যারিল মিচেল ৫৭ বলে ৫৯, জিমি নিশাম ২১ বলে ৩৩ করেন। মার্ক চ্যাপম্যান ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪১ বলে ৬৫ রান করে অপরাজিত থাকলেন। উসামা মীর ২টি উইকেট পেয়েছেন। শাহিন শাহ আফ্রিদি আজ বোলিং করেননি। হ্যারিস রউফ উইকেট পাননি। হাসান আলি, আঘা সলমন ও মহম্মদ ওয়াসিম একটি করে উইকেট নেন।
What a run chase! 👌
— ICC (@ICC) September 29, 2023
New Zealand start their #CWC23 preparations with a stunning win over Pakistan in Hyderabad 👏#NZvPAK | #CWC23 | 📝: https://t.co/rEthdn9SdD pic.twitter.com/arou5fEUs7
এদিকে, শতরানকারী রিজওয়ান বলেন, ব্যাটিং পজিশন নিয়ে খুশি। যে কোনও পরিস্থিতিতে শতরান শতরানই। আমি গর্বিত ও তৃপ্ত। সাউদ শাকিল ভালো ফর্মে রয়েছেন। আশা করি বিশ্বকাপে তা ধরে রাখবেন। বাবরের সঙ্গে ব্যাটিংয়ের সময় স্কোরবোর্ড সচল রাখা লক্ষ্য থাকে। সেটাই তাঁদের জুটির সাফল্য বলে উল্লেখ করেন রিজওয়ান।
রিজওয়ান আরও বলেন, আমরা লাহোর, করাচি, পেশোয়ারে যেমন ভালোবাসা পাই, হায়দরাবাদে বিমানবন্দরে পা রেখে তেমনই ভালোবাসা পেয়েছি।












Click it and Unblock the Notifications