ICC World Cup 2023: বেঙ্গালুরুতে পৈতৃক ভিটেতে রাচিন রবীন্দ্র, বংশধরকে বরণ করে নিলেন‌ পিতামহী, দেখুন ভিডিও

বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই হইচই ফেলে দিয়েছেন রাচিন রবীন্দ্র। তাঁর ব্যাট থেকে এসেছে তিনটি শতরান, প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেন তাও চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডের বিরুদ্ধে। সচিনের রেকর্ড ভেঙে রীতিমতো নজর কেড়েছে। নিউজিল্যান্ড দলের ক্রিকেটার হলেন রাচিনের সঙ্গে ভারতের রয়েছে গভীর যোগ, রাচিনের মা-বাবা ভারতীয়। তবে তাঁর জন্ম ওয়েলিংটনে। চিন্নাস্বামীতে শ্রীলঙ্কাকে হারানোর পরেই শিকড়ের টানে ফিরলেন রাচিন।

পরিবারগতভাবে বেঙ্গালুরুর সঙ্গে গভীর যোগসূত্র রয়েছে রাচিন রবীন্দ্রের। তাঁর বাবার জন্মস্থান এই শহরেই। বেঙ্গালুরুতে খেলতে নামলেই কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন নিউজিল্যান্ড ক্রিকেটার। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জয়ের পরও রাচিন জানিয়েছেন তিনি আরও বেশি এই শহরে খেলতে চান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জয়ের পর ‌পৈতৃক ভিটেতে যান নিউজিল্যান্ড ক্রিকেটার। দেখা করলেন পরিবারের সদস্যদের সঙ্গে।

ICC World Cup 2023

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নাতিকে বরণ করে নিচ্ছেন রাচিনের পিতামহী। দক্ষিণ ভারতীয় রীতি অনুসারে আসনে বসিয়ে পরিবারের ছেলেকে বরণ করে নেওয়া হচ্ছে। যেখানে তাঁকে দেখা যায় বেঙ্গালুরুতে ঠাকুমার নাতির নজর না লাগার ব্যবস্থা করছেন।

বাবা রবি কৃষ্ণমূর্তি একজন ক্রিকেট অনুরাগী এবং নিউজিল্যান্ডে যাওয়ার আগে বেঙ্গালুরুতে ক্লাব-স্তরের খেলোয়াড় ছিলেন। প্রিয় দুই ক্রিকেটার সচিন ও রাহুলের সংমিশ্রণের ছেলের নামকরণও করেন। কিন্তু সেই ছেলেই বিশ্বকাপে সচিনের রেকর্ড ভেঙে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। এবারের বিশ্বকাপে পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছেন তিনি।


বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন রাচিন রবীন্দ্র। এরই সৌজন্যে বিশ্বকাপের ইতিহাসে ২টি সর্বকালীন রেকর্ড গড়ে ফেলেন। এটিই রাচিনের কেরিয়ারের প্রথম ওয়ান ডে বিশ্বকাপ। টুর্নামেন্টের ৯টি লিগ ম্যাচে মাঠে নেমে তিনি সংগ্রহ করেন ৫৬৫ রান। কেরিয়ারের প্রথম বিশ্বকাপে মাঠে নেমে এত রান আর কেউ করতে পারেননি।

২৫ বছরের নীচের কোনও ব্যাটসম্যানের একটি একদিনের বিশ্বকাপে সব থেকে বেশি রান করার নিরিখে সচিনকে পিছনে ফেলেন নিউজিল্যান্ড ক্রিকেটার। সচিন ১৯৯৬ বিশ্বকাপে ২৫ বছরের কম বয়সী ব্যাটসম্যান হিসেবে ৫২৩ রান সংগ্রহ করেন। বিশ্বকাপে সর্বোচ্চ রা‌ন সংগ্রহকারীর তালিকাতেও আছেন রাচিন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে সেমির পথে এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ডও। সেমিফাইনালে জায়গা নিশ্চিত হলে কিউয়িদের খেলতে হবে ভারতের বিরুদ্ধ। তবে শনিবার পাকিস্তান‌ ইংল্যান্ড ম্যাচ না হওয়া পর্যন্ত তাদের স্থান চূড়ান্ত হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+