ICC World Cup 2023: ভারত-বাংলাদেশ ম্যাচে পাক যোগ, শাকিবদের জন্য বিশেষ প্রস্তাব দিলেন পাকিস্তানি অভিনেত্রী

ভারত বাংলাদেশ ম্যাচে এবার পাক যোগ। টিম ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের খেলা হয়ে গিয়েছে, এমনকি সেই ম্যাচে জয়ের হাসি নিয়েই মাঠ ছেড়েছেন বিরাট রোহিতরা। কিন্তু পাকিস্তানের রেশ কিছুতেই কাটছে না। ভারতের কাছে হার যেন কিছুতেই মেনে‌ নিতে পারছেন না পাক সমর্থকরা। এবার তাই ভারতকে হারানোর জন্য শাকিবদের বিশেষ প্রস্তাব দিলেন পাক অভিনেত্রী সেহর শিনওয়ারি।

ভারত বাংলাদেশ ম্যাচে হঠাত করেই প্রাসঙ্গিক হয়ে উঠেছেন ওয়াঘার ওপারের এই অভিনেত্রী। মূলত সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যের জন্যই বার বার সংবাদ শিরোনামে উঠে আসেন পাক অভিনেত্রী সেহর শিনওয়ারি। ব্যতিক্রম হল না বিশ্বকাপেও।

ICC World Cup 2023

পাক অভিনেত্রী সেহার শিনওয়ারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন। ওয়াঘার ওপারের অভিনেত্রী ও কিন্তু একটু অন্যভাবে বদলার কথা ভেবেছন। তিনি বেছে নিয়েছেন ভিন রাস্তা। রোহিত শর্মাদের হারানোর জন্য তিনি শাকিব আল হাসানদের দিলেন টোপ।

ভারত বাংলাদেশ ম্যাচের আগে পাক অভিনেত্রী সোশ্যাল সাইটে লিখেছেন, 'আমার বাঙালি বন্ধুদের বলছি, বাংলাদেশ যদি ভারতকে হারিয়ে দেয় তা হলে আমি ঢাকায় যাব। সেখানে গিয়ে বাঙালি ছেলেদের সঙ্গে মাছ খাব।' পাকিস্তান এ বারের বিশ্বকাপের ভারতের কাছে হেরে গিয়েছে। তার পরেই সেহর সমাজমাধ্যমে লেখেন, 'বাংলাদেশ হারিয়ে দেবে ভারতকে। আমার কথা লিখে রাখো।'


পাকিস্তানি সমর্থকরা ভারতের কাছে সাত উইকেটে হারের ধাক্কা এখনও হজম করতে পারছেন না। তাই ভিন্ন পথেই বদলা নিতে চাইছেন পাকিস্তান সমর্থকদরা। পাক অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট কিন্তু ভাইরাল।
এর আগে এশিয়া কাপ ২০২৩-এর পরেও এরকমই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছিলেন সেহর শিনওয়ারি। সেখানেও ভারত হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে। যার পর এই অভিনেত্রী হুমকি দিয়েছিলেন যে, তিনি বাবর আজ়মের নামে পুলিশের কাছে এফআইআর করবেন। যদিও তা করেছেন বলে কোনও খবর এখনও পাওয়া যায়নি।

ICC World Cup 2023

ভারত এবং নিউজিল্যান্ড ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। রান রেটের নিরিখে ১ নম্বর জায়গা ধরে রেখেছে টিম ইন্ডিয়া। ফলে শেষ চারে ওঠার ব্যাপারেও এই দুই দল বাকিদের থেকে এগিয়ে।

ডাচদের কাছে হারলেও পয়েন্ট তালিকার তৃতীয় স্থান ধরে রেখেছে প্রোটিয়ারা। এই ম্যাচ জিতলে তারাও টানা তিনটি ম্যাচে জয় পেত। চতুর্থ স্থানে আছে পাকিস্তান এবং পঞ্চম স্থানে ইংল্যান্ড। পাক দলের তিন ম্যাচে ৪ পয়েন্ট, ইংল্যান্ডের ৩ ম্যাচে ২ পয়েন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+