ICC World Cup 2023: বিশ্বকাপের শেষ চারের টিকিট সবথেকে বেশি কাদের দখলে? জেনে নিন সেমিফাইনালের পূর্ণাঙ্গ ইতিহাস
ICC World Cup 2023: শেষ পর্বে বিশ্বকাপের গ্রুপ লিগের লড়াই। ইতিমধ্যেই বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে সেমির পথে এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ডও। সম্ভাবনার বিচারে আশা অত্যন্ত ক্ষীণ পাকিস্তান এবং আফগানিস্তানের। আগামী সপ্তাহে রয়েছে জোড়া সেমিফাইনাল। কলকাতা এবং মুম্বইয়ে হবে হাইভোল্টেজ সেমির লড়াই। একদিনের বিশ্বকাপে সবথেকে বেশিবার সেমিফাইনাল খেলছে কোন দল?
১৯৭৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত এখনও পর্যন্ত সবথেকে বেশিবার সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপ ধরলে অজিদের সংখ্যাটা ৯। অস্ট্রেলিয়া বিশ্বকাপের শেষচারে উঠেছে ১৯৭৫, ১৯৮৭, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৩, ২০১৫, ২০১৯, ২০২৩। এরমধ্যে ফাইনালে উঠেছে ১৯৭৫, ১৯৮৭, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫ সালে।পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে অজিরা।

এবার আসা যাক ভারতের দিকে। ২০২৩ সাল ধরলে ভারত বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট পেয়েছে আটবার। ১৯৮৩, ১৯৮৭, ১৯৯৬, ২০০৩, ২০১১, ২০১৫, ২০১৯, ২০২৩। এরমধ্যে ভারত জয় পেয়েছে তিনবার ১৯৮৩, ২০০৩ এবং ২০১১ সালে। বাকি বছরগুলিতে শেষচারেই শেষ হয় ভারতীয়দের অভিযান। ১৯৮৩ এবং ২০১১ সালে চ্যাম্পিয়ন হয় ভারত।
ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে ছয়বার ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩, ১৯৮৭, ১৯৯২, ২০১৯। এরমধ্যে ব্রিটিশরা ফাইনালে উঠেছিল ১৯৭৯, ১৯৮৭,১৯৯২, ২০১৯ সালে। চ্যাম্পিয়ন হয় ২০১৯ সালে একবারই।ছয়বার সেমিফাইনাল খেলেছে পাকিস্তানও।১৯৭৯, ১৯৮৩, ১৯৮৭, ১৯৯২, ১৯৯৯ এবং ২০১১ সালে। এরমধ্যে ১৯৯২ এবং ১৯৯৯ সালে পাক দল ফাইনালে উঠে। চ্যাম্পিয়ন হয় ১৯৯২ সালে।
দক্ষিণ আফ্রিকা এই নিয়ে পাঁচবার সেমিফাইনালে উঠেছে। ২০২৩ সালের আগে প্রোটিয়ারা সেমিফাইনাল খেলেছে ১৯৯২, ১৯৯৯, ২০০৭, ২০১৫ সালে। প্রতিবারই শেষচার থেকে বিদায় নেয়। শ্রীলঙ্কা খেলেছে ১৯৯৬, ২০০৩,২০০৭, ২০১১ সালের সেমিফাইনাল। এরমধ্যে ২০০৩ সালে তারা একমাত্র হারে। বাকি তিনবার ফাইনালে উঠে। ১৯৯৬ সালে চ্যাম্পিয়নও হয়।
ওয়েস্ট ইন্ডিজ চারবার সেমিতে উঠেছে। ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৬ সালে। তিনবারই তাঁরা ফাইনাল খেলে। প্রথম দুইবর চ্যাম্পিয়নও হয়। ২০০৩ সালে কেনিয়া একবার সেমিফাইনাল খেলেছে।












Click it and Unblock the Notifications