ICC World Cup 2023: বিরাট-জাদেজাদের টেক্কা, পাকিস্তান ম্যাচে সোনার পদক পেলেন টিম ইন্ডিয়ার এই ক্রিকেটার

বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি নতুন পুরস্কার চালু করা হয়েছে। ম্যাচের সেরা ফিল্ডারকে পুরস্কৃত করা হচ্ছে দলের পক্ষ থেকেই। প্রথমবার এমন উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে দলের পক্ষ থেকে সেরা ফিল্ডারকে পুরস্কৃত করা হচ্ছে।

ব্যাটিং-বোলিং সবথেকে গুরুত্বপূর্ণ হলেও আধুনিক ক্রিকেটে ফিল্ডিংও সমান গুরুত্ব পায়। সে কারণেই এই বিশ্বকাপে ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার চালু করেছে টিম ম্যানেজমেন্ট। প্রতি ম্যাচের পরে দলের সেরা ফিল্ডারকে বিশেষ পদক দেওয়া হচ্ছে।

ICC World Cup 2023

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সেই পদক কে পেলেন বলুন তো? বিরাট-রোহিত-জাদেজাদের টেক্কা দিয়ে এই পুরস্কার জিতে নিলেন কেএল রাহুল। বিগত দুই ম্যাচে দলের ফিল্ডিং কোচ নিজের মুখেই সেরা ফিল্ডারের পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করেন। কিন্তু পাকিস্তান ম্যাচের পর অভিনব কায়দায় ঘোষিত হল বিজয়ীর নাম। সাজঘরের টিভিতে ভেসে উঠল পদকজয়ীর ‌নাম।

বিসিসিআইয়ের পক্ষ থেকে সাজঘরের যে ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে দলের ফিল্ডিং কোচ টি দিলীপকে বলতে শোনা যায়, 'জাদেজা এই ম্যাচে দারুণ ফিল্ডিং করেছে।' এরপর শ্রেয়স আইয়ার প্রসঙ্গে বলেন, 'আরও একজনের কথা বলব যে শুরু থেকে শেষ দারুণ প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। সে হল শ্রেয়স আইয়ার।'


এবার তৃতীয় ম্যাচে সেরা ফিল্ডারের পুরস্কার উঠল কেএল রাহুলের হাতে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দুরন্ত ক্যাচ নেন রাহুল। পাশাপাশি উইকেটের পিছনে দাঁড়িয়ে ডিআরএস নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রাহুল। তাই তাঁর হাতেই উঠল ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার। টিভির পর্দায় নিজের নাম দেখে কিছুটা অবাক হয়ে যান রাহুল। তাঁর গলায় সোনার পদক পরিয়ে দেন গত ম্যাচের বিজয়ী শার্দূল ঠাকুর। গোটা সাজঘর উল্লাসে ফেটে পড়ে। সতীর্থরা অভিনন্দন জানান রাহুলকে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই এই মেডেল জিতে নিয়েছিলেন কোহলি। দলের ফিল্ডিং কোচ টি দিলীপের হাত থেকে পুরস্কার নিয়ে শিশুসুলভ আচরণ করতে দেখা গিয়েছিল বিরাটকে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে এই পুরস্কার জিতেছিলেন শার্দূল ঠাকুর। তাঁর গলায় মেডেল পরিয়ে দিয়েছিলেন প্রথম ম্যাচের বিজয়ী বিরাট।

ICC World Cup 2023

এই উদ্যোগ একদিকে যেমন দলের ক্রিকেটারদের আরও ভালো ফিল্ডিং করতে অনুপ্রাণিত করবে তেমনই, দলের অন্দরে সুস্থ প্রতিযোগিতাও বৃদ্ধি করছে। সেইসঙ্গে দলগত ঐক্যের দারুণ একটা ছবি উঠে আসছে। সাজঘরে প্রকাশিত ভিডিও থেকেই স্পষ্ট টিম ইন্ডিয়ার মধ্যে দলীয় ঐক্য কতটা শক্তিশালী।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+