Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023:দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিতিয়ে ভারতীয়দের মনও জিতলেন ‘হনুমান ভক্ত’ কেশব মহারাজ

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হলেও ভারতের সঙ্গে কেশব মহারাজের রয়েছে নাড়ির টান। প্রোটিয়া ব্রিগেডর সদস্য কেশব মহারাজ যখন ভারতে খেলতে আসেন, তখন তিরুবনন্তপুরমে ভগবানের দর্শন করেন। শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডার। কঠিন পরিস্থিতি থেকে দলকে জয় এনে দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেশব মহারাজ।

জন্মসূত্রে দক্ষিণ আফ্রিকান হলেও ভারতীয় সমাজ সংস্কৃতির সঙ্গে গভীর যোগ রয়েছে কেশবের। এমনকি ভারতীয় দেবতাদের উপর যে তাঁর গভীর আস্থা আছে সেই কথাও স্পষ্টভাবেই জানিয়ে দিলেন প্রোটিয়া এই ক্রিকেটার। কিন্তু জানেন কী কোন ভারতীয় ভগবানের পূজারি মহারাজ? ম্যাচ শেষে ইনস্টাগ্রাম পোস্টে সেই কথাই তুলে ধরেছেন প্রোটিয়া এই ক্রিকেটার।

ICC World Cup 2023

জয়ের পর তিনি ইনস্টাগ্রামে কেশব মহারাজ লিখেছেন, 'ভগবানের ওপর আমার বিশ্বাস আছে। এইডেন মার্করাম ও তাবরেজ শামসি দারুণ খেলেছেন। জয় শ্রী হনুমান।' এরআগে তাঁর ব্যাটে 'ওম' লেখা ছবিটি ভাইরাল হয় এবং সেটি মন জিতে নেয় ভারতীয়দেরও।

এই প্রসঙ্গে কেশব মহারাজ বলেছিলেন, 'ভারতবর্ষের জন্য বরাবরই আমার মনে একটি বিশেষ জায়গা আছে। ছিল এবং থাকবেও। আমি সম্ভবত একমাত্র হিন্দু যে এপার্থাইডের পর দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক ঘটিয়েছি। ভারত আমার পূর্ব পুরুষদের দেশ। এই দেশে এলে আমার একটা আলাদা নস্টালজিয়া অনুভব করি। এখানে খেলতে এসে আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাই। '


আফ্রিকার সবুজ জার্সি গায়ে মাঠে নামলেও কেশবের সাথে যোগ রয়েছে ভারতেরও। তাঁর পূর্বপুরুষেরা উত্তরপ্রদেশের সুলতানপুর অঞ্চল থেকে পাড়ি জমিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। তাই ভারত তাঁর কাছে 'ঘরের মাঠ'-এর মতই। ভারতের বাইরে জন্ম, বেড়ে ওঠা হলেও নিজের শিকড়কে ভোলেন নি কেশব। বরং আঁকড়ে রেখেছেন নিজের ধর্মবিশ্বাসকে। দিনকয়েক আগেই পদ্মনাভস্বামী মন্দিরে গিয়েছিলেন তিনি। সেই ছবিও শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে।

ICC World Cup 2023

এর আগে ডাচদের বিরুদ্ধে ৩৭ বল খেলে ৪০ রান করে আউট হয়ে যান। শুক্রবারের ম্যাচে যখন পাক বোলারদের পুরোপুরি আধিপত্য এবং ৯ উইকেট হারিয়ে জয় থেকে ১৬ রান দূরে। কিন্তু মহারাজ হাল ছাড়েননি। ঠান্ডা মাথায় ম্যাচ জিতিয়ে দেন দলকে।

এরআগে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ধরমশালায় তাঁকে বজরংবলীর একটি মূর্তির সামনে বসে থাকতে দেখা যায় স্কট এডওয়ার্ডসকে। এই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।আসলে ধরমশালায় প্রাকৃতি সুন্দর্য মন জিতে নিয়েছে ডাচ অধিনায়কের। সেখানকার বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+