ICC World Cup 2023: ধরমশালার আউটফিল্ড নিয়ে বাটলারের বিস্ফোরণ, শাকিবদের বিরুদ্ধে অনিশ্চিত স্টোকস
বিশ্বকাপের শুরু থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না। উদ্বোধনী অনুষ্ঠানহীন সূচনা, ফাঁকা স্টেডিয়ামের পর এবার বিতর্কে ধরমশালা স্টেডিয়ামের আউটফিল্ড। ইতিমধ্যেই এই মাঠে বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেই ম্যাচে আউটফিল্ডের খারাপ অবস্থার ছবি উঠে এসেছে। ধরমশালা স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলার আগে বোমা ফাটালেন ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলার।
বাংলাদেশ- আফগানিস্তান ম্যাচে দেখা গিয়েছিল হিমাচলপ্রদেশের এই ক্রিকেট স্টেডিয়ামের কদর্যচিত্র। আউটফিল্ড থেকে মাটি উঠে যাচ্ছে। এমনকি ফিল্ডিং করার সময় যে কোনও সময় আহত হতে পারেন ফিল্ডাররা। এই পরিস্থিতি দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে মাঠ নিয়ে সাবধানী সুর ইংল্যান্ড অধিনায়কের গলায়।

বাটলার খোলাখুলি বলেদেন, ধরমশালা মাঠের আউটফিল্ড যতটা ভালো হওয়া উচিত ছিল ততটা নয়।তাই তাঁর দল বিষয়টি নিয়ে চিন্তায় আছে। এটাই স্বাভাবিক। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আউটফিল্ড খারাপ হওয়ার কারণে কোনও ক্রিকেটারের চোট লাগলে সেটার থেকে দুভার্গ্যের কিছু হতে পারে না।

এই প্রেক্ষাপটে মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ইংল্যান্ড ধরমশালাতে।আইসিসির পিচ পরামর্শদাতা আউটফিল্ডের দিকে নজর দিয়েছেন। মঙ্গলবারের ম্যাচে দুই দলের পারফরম্যান্সের পাশাপাশি নজরে থাকবে সুন্দর এই স্টেডিয়ামের আউটফিল্ডও।
No filter required for Dharamsala stadium!!!! It's Undoubtedly one of the most beautiful grounds in the world.#icccricketworldcup2023 #ICCWorldCup2023 pic.twitter.com/ADQHChW02F
— Abhisek Gupta (@ABHISTRONG) October 6, 2023
মাঠ বিতর্ক সরিয়ে রেখে বিশ্বকাপে প্রথম জয়ের খোঁঝে ইংল্যান্ড। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে। বাংলাদশের বিরুদ্ধে ম্যাচেও খেলা নিরয়ে অনিশ্চয়তা আছে বেন স্টোকসের। যদিও ইংল্যান্ড্ অধিনায়ক জানিয়েছেন স্কোটস দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এটা ভালো দিক দলের জন্য।
বাটলার বলেন, ধরমশালার পিচ ভালো। তাতে গতি আছে, স্পিনও পাওয়া যায়। এখানে আইপিএল খেলার অভিজ্ঞতাও আছে। এমন অবস্থায় আমরা আমাদের দলের আরও ভালো কম্বিনেশন নিয়ে মাঠে নামব। বাংলাদেশ দল খুব ভালো খেলছে। আমরা কোনও দলকেই হালকাভাবে নিচ্ছি না।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications