ICC World Cup 2023: কপিলের কীর্তি ছোঁয়ার হাতছানি বুমরাহের সামনে, রেকর্ড অপেক্ষা করছে গিলের জন্যও
বিশ্বকাপ মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা। অতীতের রেকর্ড ভেঙে সেখানে নাম লেখান নতুনরা। প্রতিটি ম্যাচেই হচ্ছে নতুন কোনও রেকর্ড। বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে জয়ের পর এবার টিম ইন্ডিয়ার মিশন বাংলাদেশ। বৃহস্পতিবার পুণেতে টাইগারদের মুখোমুখি হবে ভারতীয় দল। ধারে ভারে অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে রোহিত ব্রিগেড।সেই সঙ্গে একাধিক মাইলস্টোনও অপেক্ষা করছে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের জন্য।
এই ম্যাচে রেকর্ড গড়ার হাতছানি রয়েছে জসপ্রীত বুমরাহ এবং শুভমান গিলের সামনে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে কপিল দেবের কীর্তি ছোঁয়ার সুয়োগ রয়েছে ভারতীয় দলের তারকা পেসারের সামনে। বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত ছন্দে আছেন ভারতীয় দলের তারকা পেসার। কোন কোন রেকর্ড অপেক্ষা করছে গিল-বুমরাহদের জন্য? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এখনও পর্যন্ত বিশ্বকাপে ২৬টি উইকেট নিয়েছেন বুমরাহ। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে দুটি উইকেট পেলেই কপিল দেবের মাইলস্টোন স্পর্শ করবেন বুমরাহ। আর তিনটি উইকেট পেলেই বিশ্বূকাপজয়ী অধিনায়ককে টপকে যাবেন। যদিও এই বিশ্বকাপে বল হাতে যা পারফরম্যান্স করছেন বুমরাহ তাতে শুধু কপিল দেব কেন আরও অনেকেরই কৃতিত্বে ভাগ বসাতে পারেন।

ওডিআই ক্রিকেটে দ্রুততম ২০০০ রান করার নিরিখে এক নম্বরে আছেন হাসিম আমলা। বাংলাদেশের বিরুদ্ধে ৬৭ রান করতে পারলেই এই রেকর্ড ভেঙে দেবেন গিল।একটি সুন্দর মাইলস্টোন অপেক্ষা করছে রোহিত শর্মার জন্যও। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের হ্যাটট্রিকের শতরান করার সুযোগ হিটম্যানের সামনে। ২০১৫,২০১৯ বিশ্বকাপে টাইগারদের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন রোহিত।
পর্যন্ত ১৬টি ওয়ান ডে ম্যাচ খেলে ৭৬৮ রান করেছেন হিটম্যান। ৫৬.৭৭ গড়ে ব্যাটিং করেছেন হিটম্যান। তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের তিনটি শতরান দুটি এসেছে একটি ২০১৫ বিশ্বকাপ ও একটি ২০১৯ বিশ্বকাপে।

-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications