ICC CWC 2023 Updates: লখনউয়ে ভারত-ইংল্যান্ড দ্বৈরথ, স্কোর ও পরিসংখ্যান-সহ টাটকা তথ্য একনজরে

ICC World Cup 2023: লখনউয়ের একানা স্টেডিয়ামে আজ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। ভারত আজ জিতলেই সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলবে। হারলে ছিটকে যাবে ইংল্য়ান্ড।

এই ম্যাচের স্কোর, বিশ্বকাপের টাটকা তথ্য ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

ICC CWC 2023 Updates: লখনউয়ে ভারত-ইংল্যান্ড দ্বৈরথ

Oct 29, 2023, 9:28 pm IST

ইংল্যান্ডকে ১০০ রানে হারাল ভারত

ইংল্যান্ড গুটিয়ে গেল ১২৯ রানেই। মহম্মদ শামির চার উইকেট। জসপ্রীত বুমরাহ তিনটি, কুলদীপ যাদব ২টি ও রবীন্দ্র জাদেজা পেলেন ১টি উইকেট।
Oct 29, 2023, 9:17 pm IST

ইংল্যান্ডের নবম উইকেটের পতন

১২২ রানের মাথায় নবম উইকেট হারায় ইংল্যান্ড। মহম্মদ শামির বলে বোল্ড আদিল রশিদ।
Oct 29, 2023, 8:57 pm IST

ইংল্যান্ডের অষ্টম উইকেটের পতন

ইংল্যান্ডের অষ্টম উইকেটের পতন। ৪৬ বলে ২৭ রান করে কুলদীপ যাদবের বলে লেগ বিফোর লিয়াম লিভিংস্টোন। ২৯.২ ওভারে ইংল্যান্ড ৮ উইকেটে ৯৮।
Oct 29, 2023, 8:52 pm IST

সপ্তম উইকেট হারাল ইংল্যান্ড

ইংল্যান্ডের সপ্তম উইকেটের পতন। ক্রিস ওকস স্টাম্প আউট হলেন রবীন্দ্র জাদেজার বলে। ২০ বলে ১০ রান করলেন। ইংল্যান্ড ২৮.১ ওভারে ৭ উইকেটে ৯৮।
Oct 29, 2023, 8:25 pm IST

ইংল্যান্ডের ষষ্ঠ উইকেটের পতন

ইংল্যান্ডের ষষ্ঠ উইকেটের পতন। মহম্মদ শামির বলে কট বিহাইন্ড মঈন আলি। ৩১ বলে ১৫ রান করলেন। ইংল্যান্ড ২৩.১ ওভারে ৬ উইকেটে ৮১।
Oct 29, 2023, 7:58 pm IST

ইংল্যান্ডের পঞ্চম উইকেটের পতন

ইংল্যান্ডের স্কোর ১৫.১ ওভারে ৫ উইকেটে ৫২। ২৩ বলে ১০ রান করে কুলদীপ যাদবের বলে বোল্ড জস বাটলার।
Oct 29, 2023, 7:24 pm IST

ইংল্যান্ডের চতুর্থ উইকেটের পতন

ইংল্যান্ডের চতুর্থ উইকেটের পতন। মহম্মদ শামির বলে বোল্ড জনি বেয়ারস্টো (২৩ বলে ১৪ রান)। ইংল্যান্ডের স্কোর ৯.১ ওভারে ৪ উইকেটে ৩৯।
Oct 29, 2023, 7:15 pm IST

ইংল্যান্ডের তৃতীয় উইকেট

ইংল্যান্ডের তৃতীয় উইকেটের পতন। মহম্মদ শামির বলে বোল্ড বেন স্টোকস (১০ বলে ০)। ইংল্যান্ডের স্কোর ৮ ওভারে ৩ উইকেটে ৩৩।
Oct 29, 2023, 6:59 pm IST

পরপর দুই বলে দুটি উইকেট

পঞ্চম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে দুটি উইকেট তুলে নিলেন জসপ্রীত বুমরাহ। গোল্ডেন ডাক নিয়ে লেগ বিফোর জো রুট। ৫ ওভারে ইংল্যান্ড ২ উইকেটে ৩০।
Oct 29, 2023, 6:57 pm IST

ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন

ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন। ৪.৫ ওভারে ৩০ রানের মাথায়। ১৭ বলে ১৬ রান করে জসপ্রীত বুমরাহর বলে বোল্ড ডেভিড মালান।
Oct 29, 2023, 6:01 pm IST

ভারত ৯ উইকেটে ২২৯

চলতি বিশ্বকাপের ষষ্ঠ ম্য়াচে এসে আজই প্রথমবার প্রথমে ব্যাটিং করতে হলো ভারতকে। লখনউয়ের একানা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল ইংল্যান্ড। চ্যালেঞ্জিং পিচে ভারত ২৩০ রানের টার্গেট দিল ইংল্যান্ডকে। ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রান তুলেছে ভারত। রোহিত শর্মা অধিনায়কোচিত ইনিংস উপহার দিলেন। গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব।
Oct 29, 2023, 5:39 pm IST

ভারতের অষ্টম উইকেটের পতন

এক রানের জন্য অর্ধশতরান পেলেন না সূর্যকুমার যাদব। ৪টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৪৯ রান করলেন। ভারত ৪৬.২ ওভারে ৮ উইকেটে ২০৮। তৃতীয় উইকেটটি দখল করলেন ডেভিড উইলি।
Oct 29, 2023, 5:14 pm IST

পরপর উইকেট হারিয়ে বেকায়দায় ভারত

৪০.৩ ওভারে ১৮২ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর ৪১.২ ওভারে ১৮৩ রানে ভারতের সপ্তম উইকেটের পতন। রবীন্দ্র জাদেজা ১৩ বলে ৮ রান করে আদিল রশিদের বলে লেগ বিফোর হন। এরপর ৫ বলে ১ রান করে মার্ক উডের বলে কট বিহাইন্ড মহম্মদ শামি।
Oct 29, 2023, 4:52 pm IST

ভারতের পঞ্চম উইকেটের পতন

ভারতের পঞ্চম উইকেটের পতন
ভারতের পঞ্চম উইকেটের পতন। ৩৬.৫ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ১৬৪। ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে রোহিত শর্মা করলেন ১০১ বলে ৮৭। রোহিতকে ফেরালেন আদিল রশিদ।
Oct 29, 2023, 3:55 pm IST

রোহিতের অর্ধশতরান

৬৬ বলে অর্ধশতরান পূর্ণ করলেন রোহিত শর্মা। চলতি বিশ্বকাপে দ্বিতীয় হাফ সেঞ্চুরি। বিশ্বকাপ কেরিয়ারে অষ্টম শতরানটির অপেক্ষায় ভক্তরা।
Oct 29, 2023, 3:39 pm IST

আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান

আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান পূর্ণ করলেন রোহিত শর্মা। আজকের ম্যাচের আগে তাঁর এই মাইলস্টোন স্পর্শে প্রয়োজন ছিল ৪৭ রানের।
Oct 29, 2023, 2:56 pm IST

ভারতের তৃতীয় উইকেটের পতন

ক্রিস ওকসের দ্বিতীয় শিকার শ্রেয়স আইয়ার। ভারত ১১.৪ ওভারে ৪০ রানে তৃতীয় উইকেট খোয়াল। শ্রেয়স ১৬ বলে ৪ রান করে সাজঘরে ফিরলেন।
Oct 29, 2023, 2:36 pm IST

ব্যর্থ বিরাট

ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ বিরাট কোহলি। ৯ বল খেলে কোনও রান না করেই ফিরলেন সাজঘরে। ডেভিড উইলির বলে ক্যাচ দিলেন বেন স্টোকসের হাতে। ভারত ৬.৫ ওভারে ২ উইকেটে ২৭।
Oct 29, 2023, 2:22 pm IST

ভারতের প্রথম উইকেট

ভারতের প্রথম উইকেটের পতন। ১৩ বলে ৯ রান করে ক্রিস ওকসের বলে বোল্ড হলেন শুভমান গিল। ভারত ৪ ওভারের শেষে ১ উইকেটে ২৬।
Oct 29, 2023, 2:19 pm IST

ইংল্যান্ড দল

ইংল্যান্ড- জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।
Oct 29, 2023, 2:18 pm IST

ভারতীয় দল

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ
Oct 29, 2023, 2:16 pm IST

টস হেরে ব্যাটিং ভারতের

টস হেরে ব্যাটিং ভারতের
টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল ইংল্যান্ড। দুই দলের একাদশ অপরিবর্তিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+