ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনালের পিচকে মধ্যমানের তকমা আইসিসির, তালিকায় রয়েছে ইডেনের নামও
আইসিসির একদিনের বিশ্বকাপ সমাপ্তি হয়েছে কয়েক সপ্তাহ আগেই। কিন্তু পিচ নিয়ে যেন চর্চার শেষ নেই। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরই পিচ নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করে ভারতীয় শিবির। কিন্তু থিতিয়ে যাওয়া বিতর্ক আবারও শিরোনামে উঠে এল। সৌজন্যে আইসিসির রিপোর্ট। নক আউটের ম্যাচের পিচ নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
ফাইনালে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ খুশি করতে পারেনি আইসিসিকে। পাশাপাশি এই তালিকায় রয়েছে ইডেনও। ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পিচকে মধ্যমানের তকমা দিয়েছে আইসিসি। অর্থ্যাত ইডেন এবং মোতেরার পিচ যে খুশি করতে পারেনি আইসিসিকে, তা রিপোর্ট থেকেই স্পষ্ট।

গত ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনায়ল ম্যাচে প্রথমে ব্যাট করে ২১২ রান তুলতে সক্ষম হয় প্রোটিয়ারা। সেই ম্যাচের রেফারি ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শ্রীনাথ। কিন্তু দুই ম্যাচ রেফারি দুটি ম্যাচের পিচকেই মধ্যমানের তকমা দিয়েছেন। শুধু দ্বিতীয় সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচই নয় গোটা টুর্নামেন্টের ১১টি খেলায় পিচকে গড় বলা হয়েছে আইসিসির রিপোর্টে।
এই তালিকায় আছে লখনউয়ে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ, ভরাত বনাম পাকিস্তান ম্যাচ(নরেন্দ্র মোদী স্টেডিয়াম), ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ (চেন্নাই)। বিশ্বকাপ সেমিফাইনালের আগে পিচ নিয়ে বিতর্ক কম হয়নি।
ডেইলি মেল একটি প্রতিবেদন পেশ করে যা নিয়ে তোলপাড় শুরু হয়েছিল ক্রিকেট বিশ্বে। এই প্রতিবেদনের মূল নির্যাস ছিল পিচ নি্য়ে কোনও নিয়মনীতিই মানা হচ্ছে না। ভারতকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। রিপোর্টে উল্লেখ করা হয় ভারত-নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচটি সাত নম্বর পিচে হওয়ার কথা ছিল। যেখানে চলতি বিশ্বকাপে কোনও ম্যাচ হয়নি। কিন্তু হঠাত করেই সেই পরিকল্পনা বদলে গিয়েছে। ছয় নম্বর পিচে আজকের সেমিফাইনাল খেলাটি হচ্ছে।
এই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন অ্যান্ডি অ্যাটকিনসন, যিনি আইসিসির পিচ কমিটির প্রধান। যাঁর ই-মেল ও তারপর হোয়াটসঅ্য়াপ চালাচালিতে পিচ বিতর্ক শুরু হয়েছিল। এমনকী ভারত-পাকিস্তান ম্যাচ কোন পিচে খেলা হচ্ছে সে সম্পর্কে অ্যাটকিনসনকে সঠিক তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ উঠে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications