ICC World Cup 2023: কপিল থেকে রোহিত, জেনে নিন প্রতিটি বিশ্বকাপে প্রথম ভারতীয় শতরানকারী ব্যাটসম্যানের নাম
অষ্টম শুরু হয়ে গিয়েছে একদিনের বিশ্বকাপ। প্রতিটি ম্যাচেই হচ্ছে কোনও না কোনও রেকর্ড। ১৯৭৫ থেকে ২০২৩, বিশ্বকাপের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে কিছু বিরল নজির। রেকর্ড বইয়ের পাতায় নাম তুলে রেখেছেন একাধিক কিংবদন্তি। ক্রিকেট বিনোদনের মূল উপাদান রান। চার-ছক্কার বন্যা দেখতেই মাঠে আসেন ক্রিকেট প্রেমীরা।
দলের জন্য রান করেন ব্যাটসম্যানরা। কিন্তু তারসঙ্গে জড়ে যায় ব্যক্তিগত মাইলস্টোনও। বিশ্বকাপে শতরানে নিরিখে ভারতীয়দের মধ্যে শীর্ষে আছেন রোহিত শর্মা। বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরানকারী ক্রিকেটারদের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন রোহিত। কেরিয়ারের তৃতীয় একদিনের বিশ্বকাপ খেলতে নেমে এই রেকর্ড গড়েন হিটম্যান।

ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৬ বার একদিনের বিশ্বকাপে খেলেছিলেন। তাতে তিনি করেন ছ'টি সেঞ্চুরি, এদিকে রোহিত ৩ নম্বর বিশ্বকাপের তৃতীয় ম্যাচ পর্যন্ত সপ্তম শতরান করেছেন ভারত অধিনায়ক। চলতি বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে প্রথম শতরানের খাতা খোলেন রোহিত। কিন্তু জানেন কী প্রতিটি বিশ্বকাপে (১৯৭৫-২০২৩) ভারতীয়দের মধ্যে প্রথম শতরান করেছিলেন কোন ব্যাটসম্যানরা? সেই তথ্যই তুলে ধরা এই প্রতিবেদনে।
১৯৭৫ এবং ১৯৭৯ সালের বিশ্বকাপে কোনও ভারতীয় ব্যাটসম্যানই শতরান করতে পারেননি। ভারতের হয়ে প্রথম বিশ্বকাপে শতরান করেন কপিল দেব। ১৯৮৩ সালে একদিনের বিশ্বকাপে ভারতের প্রথম সেঞ্চুরিয়ানের নাম কপিল দেব। জিম্বাবোয়ের বিরুদ্ধে কপিলের মহাকাব্যিক অপরাজিত ১৭৫ রানের ইনিংসটা ভারতীয় ক্রিকেটের লোকগাঁথায় জায়গা করে নিয়েছে।
১৯৮৭ সালের বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম শতরান করেন সুনীল গাভাসকর। নাগপুরে বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামের মাঠে সেঞ্চুরি করেন লিটল মাস্টার। ১৯৯২ সালের বিশ্বকাপে কোনও ভারতীয় ব্যাটসম্যান শতরান করতে পারেননি। গাভাসকর করেন ১০৩ রান।

১৯৯৯ সালের বিশ্বকাপেও ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে প্রথম শতরান আসে সচিনের ব্যাট থেকেই। কেনিয়ার বিরুদ্ধে ১৪০ রানে অপরাজিত একটা ইনিংস খেলেছিলেন। এই বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, অজয় জাদেজারাও শতরান হাঁকিয়েছিলেন।
২০০৩ সালে একদিনের বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে প্রথম শতরানকারীর নাম সচিন তেন্ডুলকর। নাবিবিয়ার বিরুদ্ধে ম্যাচে ১৫২ রানের দুরন্ত একাট ইনিংস খেলেন সচিন।
২০০৭ সালের বিশ্বকাপে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে প্রথম শতরান আসে বীরেন্দ্র সেহওয়াগের ব্যাট থেকে। বার্মুডার বিরুদ্ধে ১১৪ রান করেছিলেন বীরু। ২০১১ সালেও ভারতীয়দের মধ্যে প্রথম সেঞ্চুরিয়ান সেহওয়াগই, বাংলাদেশের বিরুদ্ধে মীরপুরে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন বীরু।

বিরাট কোহলির মতোই রেকর্ডের আরও এক নাম এখন রোহিত শর্মা। ব্যাট হাতে নামলেই রেকর্ড গড়ছেন হিটম্যান। শনিবারের ম্যাচেও তার ব্যতিক্রম হল না। ব্যাট হাতে নেমেই নয়া মাইলস্টোন গড়ছেন রোহিত।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications