ICC CWC 2023: ওয়ার্নার বিশ্বকাপ সেমিফাইনালের আগেই নিলেন বিরাট সিদ্ধান্ত, অবসর পরিকল্পনা ফাঁস কলকাতাতেই

ICC CWC 2023: কলকাতাতে বসেই বিরাট সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার। কাল ইডেনে বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আজ অস্ট্রেলিয়া সাংবাদিকদের সামনে নিজের অবসর পরিকল্পনা জানালেন ওয়ার্নার।

আগেই তিনি ঘোষণা করেছিলেন, আগামী জানুয়ারিতে দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেই টেস্ট থেকে অবসর নেবেন। তবে সাদা বলের ক্রিকেট খেলতে চান আরও ২ বছর। পাকিস্তানের মাটিতেই খেলতে চান শেষ টুর্নামেন্ট।

ICC CWC 2023: ওয়ার্নার বিশ্বকাপ সেমিফাইনালের আগেই নিলেন বিরাট সিদ্ধান্ত

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হবে টি ২০ বিশ্বকাপ। সেই আইসিসি ইভেন্টের পাশাপাশি ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন অভিজ্ঞ অজি ওপেনার। ক্রিকেট অস্ট্রেলিয়া যদি তাঁকে সেন্ট্রাল কনট্রাক্টে সই করতে বলে, তাহলে তিনি যে সেই পথে হাঁটবেন না তাও জানান ওয়ার্নার।

ওয়ার্নারের এখন ৩৭ বছর বয়স। তিনি মনে করেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ থাকলে বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। সে কারণেই ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিতে সই না করেও দেশের হয়ে খেলতে চান ওয়ার্নার। ব্র্যাড হগ, শোয়েব মালিক, ক্রিস গেইলদের মতো চল্লিশ পেরিয়েও তিনি খেলার জন্য তৈরি।

ওয়ার্নার আজ বলেছেন, সকলেই নিজেদের জন্য বাস্তবসম্মত লক্ষ্য তৈরি করেন। আমার প্রাথমিক লক্ষ্য জুনে টি ২০ বিশ্বকাপ খেলা। সেখান থেকে আবার সাদা বলের ক্রিকেট নিয়ে ভবিষ্যৎ নির্ধারণ করব। আমি এখনও ফিট। কোনওরকম অস্বস্তি নেই। ফলে আমি নিজেই কতদিন পর্যন্ত খেলব সেই সিদ্ধান্ত নেব।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়মে রয়েছে, যদি কেউ পাঁচটি টি ২০ বা ওডিআই কিংবা তিনটি টেস্ট খেলেন তখন তিনি কনট্রাক্টিং সিস্টেমে চলে আসেন। চুক্তি করলে স্পনসর-সহ নানা বাধ্যবাধকতা চলে আসে। এই বয়সে এসে সেটা আর করতে চাইছেন না ওয়ার্নার। ফলে বিভিন্ন লিগ খেলার পাশাপাশি সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি চালিয়ে দিতে পারবেন বলে ধারণা অজি ওপেনারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+