Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: বিশ্বকাপে কপি‌লের পাশেই বুমরাহ, ভারতের বিরুদ্ধে রেকর্ড গড়লেন লিটন-তানজিদ

চোট সারিয়ে আগেই দুরন্ত প্রত্যাবর্তন করেছিলেন। এশিয়া কাপের মঞ্চেও অনেকটাই চেনা ছন্দে পাওয়া গিয়েছিল জসপ্রীত বুমরাহকে। আর ঘরের মাঠে বিশ্বকাপে বুমরাহ বুঝিয়ে দিলেন চোট আঘাতের সমস্যা তাঁর বোলিংয়ের ধার এতটুকুও কমাতে পারেনি। বাংলাদেশ ম্যাচেও নিলেন দুটি উইকেট। সেইসঙ্গে বিশ্বকাপে উইকেট সংখ্যার নিরিখে কপিল দেবের রেকর্ড স্পর্শ করলেন বুমরাহ।

বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে উইকেট সংগ্রহের নিরিখে শীর্ষে আছেন দুইজন। জাহির খান, শ্রীনাথ। দুই বোলারই পেয়েছেন ৪৪টি করে উইকেট। শামি আছেন তৃতীয় স্থানে, তাঁর উইকেট সংখ্যা ৩১। সমসংখ্যাক উইকেট আছে অনিল কুম্বলেরও। এরপরেই ছিলেন কপিল দেব। তাঁর উইকেট সংখ্যা ২৮। ২৫ ম্যাচ খেলে ২৮টি উইকেট নিয়েছিলেন কপিল। বৃহস্পতিবারের পর কপিলের নামের পাশে বসে বুমরাহের নাম।

ICC World Cup 2023

আজকের বাংলাদেশ ম্যাচ নিয়ে এখনও পর্যন্ত একদিনের বিশ্বকাপে মোট ১৩টি ম্যাচ খেললেন বুমরাহ। এই ১৩ ম্যাচেই ২৮ উইকেটে পৌঁছে গেলেসন ভারতীয় দলের তারকা পেসার। ২০১৯ বিশ্বকাপে তাঁর নামের পাশে ১৮টি উইকেট। এবার চার ম্যাচের পরেই বুমরাহের সংগ্রহ ১০টি উইকেট।

বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিয়েছিলেন দুটি উইকেট। রান খরচ করেছিলেন ৩৫। এরপর আফাগিস্তানের বিরুদ্ধে ৩৯ রানে ৪ উইকেট নেন। তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১৯ রানে দুটি উইকেট নেন। ম্যাচের সেরাও হন।

ICC World Cup 2023

এই ম্যাচের আগে কপি‌লের রেকর্ড স্পর্শ করার জন্য দরকার ছিল ২ উইকেট। বাংলাদেশের মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহকে আউট করেন বুমরাহ। বাংলাদেশের বিরুদ্ধে ৩৯ রানে ২ উইকেট নেন টিম ইন্ডিয়ার এক নম্বর পেসার।

অন্যদিকে বিশ্বকাপে কপিলের উইকেট সংখ্যাও ২৮। কপিল দেব বিশ্বকাপ কেরিয়ারে সব থেকে ভালো বোলিং করেন ১৯৮৩ সালে। চ্যাম্পিয়ন হওয়ার বছরে বল হাতে ৮ ম্যাচে নিয়েছি‌লেন ১২টি কপিল। কপিলের রেকর্ড প্সর্শ করার পর এবার বুমরাহের সমানে শামি। বঙ্গ পেসারের রেকর্ড ভাঙাও এখন সময়ের অপেক্ষা বুমরাহের জন্য।

ICC World Cup 2023

অন্যদিকে এই ম্যাচে একটি রেকর্ড গড়লেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস এবং তানজ়িদ হাসান।। ভারতের বিরুদ্ধে প্রথম উইকেটের জুটিতে বাংলাদেশ তুলল ৯৩ রান। এক দিনের বিশ্বকাপে এটাই প্রথম উইকেটের জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান। ম্যাচের শুরু থেকেই জমাট ইনিংস খেলতে শুরু করেন এই দুই বাংলাদেশের ব্যাটসম্যান। লিটন দাস ৬৬ এবং তানজিদ ৫১ রান করে আউট হন। দুই ব্যাটসম্যানকে আউট করতে কালঘাম ছুটে যায় ভারতীয় বোলারদের।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+