ICC World Cup 2023: উদ্বোধনী ম্যাচের আগে চোট সমস্যায় ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত স্টোকস

ICC World Cup 2023: ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা দুই দলই কাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। যদিও দুই দলেই চোট সমস্যার কথা সামনে এলো।

নিউজিল্যান্ড পাচ্ছে না অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ পেসার টিম সাউদিকে। কালকের ম্যাচে অনিশ্চিত ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর নায়ক বেন স্টোকস। আজ অনুশীলনের পরই তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ICC World Cup 2023: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে চোট সমস্যায় ইংল্যান্ড,

২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে সেরার পুরস্কার পাওয়া স্টোকস বিশ্বকাপের দল ঘোষণার আগেই একদিনের আন্তর্জাতিকের অবসর ভেঙেছেন। বিশ্বকাপের পর তাঁর হাঁটুর চোটের অস্ত্রোপচার হবে। ফলে বিশ্বকাপে বল করবেন না। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক স্টোকস বিশ্বকাপ খেলতে এসেছেন শুধু ব্যাটার হিসেবেই।

সোমবার গুয়াহাটিতে বাংলাদেশের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচে মাঠে নামেননি স্টোকস। আজ সাংবাদিকদের ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেন, স্টোকসের পশ্চাদ্দেশে সামান্য চোট রয়েছে। তবে আশা করছি দ্রুতই ভালো খবর পাব। ফিজিওরাও চেষ্টা করছেন। আজকের অনুশীলনের পরই স্টোকসের ফিটনেস নিয়ে আরও তথ্য জানা যাবে।

ICC World Cup 2023: উদ্বোধনী ম্যাচের আগে চোট সমস্যায় ইংল্যান্ড

তবে ঝুঁকি নিয়ে স্টোকসকে খেলানোর মতো তাড়াহুড়ো করতে চাইছে না ইংল্যান্ড। বাটলারের কথায়, আমরা সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেব। ফিট না থাকলে তাঁকে খেলানো হবে না। ফিট হয়ে গেলে তখন ভাবনাচিন্তা করা হবে। তবে টুর্নামেন্টের শুরুতে ঝুঁকি নেওয়াটা মোটেই ঠিক হবে না। শেষের দিকে হলে তবু কিছুটা ঝুঁকি নেওয়া যায়। কিন্তু বিশ্বকাপ অনেকদিন ধরে চলবে।

একদিনের আন্তর্জাতিকে অবসর ভেঙে ফেরার পর নিজের তৃতীয় ইনিংসটিতে ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮২ রান করেছিলেন স্টোকস। লর্ডসে শেষ ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি ১৩ সদস্যের দলে ছিলেন। কিন্তু সেই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

আজকের সান্ধ্যকালীন অনুশীলনের পরই প্রথম একাদশ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বাটলার। স্টোকস ছিটকে দেলে চার নম্বরে হ্য়ারি ব্রুককে খেলাতে পারে ইংল্যান্ড। ব্রুক ৬টি ওডিআই খেললেও টেস্ট ও টি ২০ ম্যাচে যে ফর্ম দেখিয়েছেন তা এবার ৫০ ওভারের ফরম্যাটেও দেখার আশায় ইংল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+