Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC CWC 2023: বিশ্বের ১ নম্বর ব্যাটার হিসেবে কারা শুরু করেছেন বিশ্বকাপ অভিযান? বাবর মান রাখতে ব্যর্থ

ICC World Cup 2023: আইসিসি র‍্যাঙ্কিংয়ে একদিনের আন্তর্জাতিকে ব্যাটারদের তালিকায় এই মুহূর্তে এক নম্বরে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। যদিও আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যর্থ হলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজের শেষ ম্য়াচে খেললে বাবরকে টপকে বিশ্বের ১ নম্বর ব্যাটার হয়ে যেতে পারতেন শুভমান গিল। তাঁর আবার ডেঙ্গি হয়েছে। ফলে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না।

ICC CWC 2023: বিশ্বের ১ নম্বর ব্যাটার হিসেবে কারা শুরু করেছেন বিশ্বকাপ অভিযান?

কিন্তু চলতি বিশ্বকাপে বিশ্বের ১ নম্বর ব্যাটার হওয়ার লড়াই যে জোরদার হবে তা বলার অপেক্ষা রাখে না। বাবরের ব্যর্থতা ফের গিলের সামনে বড় সুযোগ এনে দিয়েছিল। কিন্তু শুভমানকে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে। দ্বৈরথ জমে যাবে ১৪ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচে। এবারের বিশ্বকাপ নজর থাকবে বিশ্বের প্রথম ২ ওডিআই ব্যাটারের দিকে।

বাবর আজমই হলেন পাকিস্তানের প্রথম ক্রিকেটার যিনি কোনও ৫০ ওভারের বিশ্বকাপ শুরু করলেন বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটার হিসেবে। এলিট লিস্টে এই নজিরের ক্ষেত্রে অবশ্য দাপট বেশি অস্ট্রেলীয়দেরই। ২০১৯ সালের বিশ্বকাপ শুরুর আগে বিরাট কোহলি ছিলেন বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটার। এবার বাবর।

১৯৭৫ সালে ইয়ান চ্যাপেল, ১৯৭৯ সালে গ্রেগ চ্যাপেল, ১৯৮৩ ও ১৯৮৭ সালে ভিভিয়ান রিচার্ডস, ১৯৯২ সালে ডিন জোন্স, ১৯৯৬ সালে ব্রায়ান লারা, ১৯৯৯ সালে মাইকেল বিভান, ২০০৩ সালে ম্যাথু হেডেন, ২০০৭ সালে মাইক হাসি বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটার হিসেবে।

ICC CWC 2023: বিশ্বের ১ নম্বর ব্যাটার হিসেবে কারা শুরু করেছেন বিশ্বকাপ অভিযান?

২০১১ সালে হাসিম আমলা, ২০১৫ সালে এবি ডি ভিলিয়ার্স বিশ্বকাপ শুরুর আগে ছিলেন বিশ্বের ১ নম্বর ব্যাটার। এই তালিকায় বিশ্বের ১ নম্বর ব্য়াটার হিসেবে বিশ্বকাপ অভিযান শুরু করে শেষ অবধি বিশ্বকাপ জিতেছিলেন তিনজন। তিনজনই অস্ট্রেলিয়ার। মাইকেল বিভান, ম্যাথু হেডেন ও মাইক হাসি।

এদিকে, আজ হায়দরাবাদে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে নেদারল্যান্ডস। ফখর জামান ১২, ইমাম উল হক ১৫, বাবর আজম ৫, মহম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল ৬৮, ইফতিখার আহমেদ ৯, শাদাব খান ৩২ ও হাসান আলি ১ রান করে আউট হন। পাকিস্তানের স্কোর ৪৩.৫ ওভারে ৮ উইকেটে ২৫২।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+