ICC World Cup 2023: বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মনোবল বাড়াবে পরিসংখ্যান, পিচ ও আবহাওয়া কেমন থাকবে?

ICC World Cup 2023: বিশ্বকাপ অভিযানে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফেভারিট বিশ্বের ১ নম্বল ওডিআই দল ভারত। কিন্তু চেন্নাইয়ের চিপকে মহা-দ্বৈরথের আগে অস্ট্রেলিয়াকে তাতানোর জন্য পরিসংখ্যান নেহাত কম নয়।

এই মাঠেই গত মার্চে ভারতকে ২১ রানে হারিয়ে একদিনের সিরিজ জয় নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, দুই দলের শেষ পাঁচটি দ্বৈরথের তিনটিতেই জিতেছে অজিরা।

ICC World Cup 2023: বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মনোবল বাড়াবে পরিসংখ্যান

বিশ্বকাপের আগেই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজে ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। প্রথম দুটি ম্যাচে লোকেশ রাহুল নেতৃত্ব দিয়েছিলেন, দুটিতেই ভারত জিতেছিল। কিন্তু শেষ ম্যাচে অস্ট্রেলিয়া জিতে হোয়াইটওয়াশ বাঁচায়। বিশ্বকাপেও দ্বৈরথের নিরিখে ৮-৪ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্যাঙারু বাহিনী।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ অবধি বিশ্বকাপের মোট সাতটি ম্যাচ হয়েছে। তার মধ্যে অস্ট্রেলিয়া খেলেছে তিনটিতে। তিনটিই জিতেছে। ১৯৮৭ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ১ রানে ও জিম্বাবোয়েকে ৯৬ রানে হারিয়েছিল অজিরা। ১৯৯৬ সালের বিশ্বকাপে চতুর্থ কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডকে এখানেই অজিরা হারায় ৬ উইকেটে।

চিপকে ভারত বিশ্বকাপের দুটি ম্যাচ খেলেছে। একটিতে হেরেছে অজিদের কাছে। যদিও ২০১১ সালের বিশ্বকাপে এখানেই ওয়েস্ট ইন্ডিজকে ভারত হারিয়ে দিয়েছিল ৮০ রানে। ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে ওডিআইয়ে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ হয়েছে ১২টি। দুই দলই জিতেছে ৬টি করে ম্যাচ।

কালকের ম্যাচ হতে পারে কালো মাটির উইকেটে। যেখানে ব্যাট-বলের উপভোগ্য লড়াইয়েরই সম্ভাবনা রয়েছে। শেষ ৮টি ম্যাচের পরিসংখ্যান ধরলে এখানে প্রথম ইনিংসের স্কোর ঘোরাফেরা করেছে ২২৭ থেকে ২৯৯-এর মধ্যে। প্রথমে ব্যাট করা দল জিতেছে ৬ বার। বিকেলের দিকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

ICC World Cup 2023: বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মনোবল বাড়াবে পরিসংখ্যান

অস্ট্রেলিয়া কালকের ম্যাচে পাচ্ছে না মার্কাস স্টইনিসকে। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে, যা পুরো সারেনি। সিম বোলিং অলরাউন্ডারের দায়িত্ব তাই সামলাতে চলেছেন ক্যামেরন গ্রিন। অ্যালেক্স ক্যারিই খেলবেন উইকেটকিপার হিসেবে।

ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজলউড, অ্যাডাম জাম্পা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+