ICC World Cup 2023: টাইমড আউট নিয়ে বিতর্ক অব্যাহত, আম্পায়ারের ভুলের প্রমাণ দিলেন ম্যাথিউজ
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ লগ্নে এসে বিতর্কের আগুন। চর্চার কেন্দ্রবিন্দুতে ক্রিকেট ইতিহাসে প্রথমবার হওয়া টাইমড আউট। অভাবনীয় এই ঘটনা যেন কিছুতেই মানতে পারছে না শ্রীলঙ্কা শিবির। একে বাংলাদেশের কাছে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে হার, তার উপর টাইমড আউট বিতর্ক। দিল্লিতেই লঙ্কা কাণ্ড। সোশ্যাল মিডিয়ায় নিজের পক্ষে প্রমাণ পেশ করলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনেই শ্রীলঙ্কান দাবি করেছিলেন, চতুর্থ আম্পায়ার ভুল করেছেন, সময় তখনও তাঁর হাতে ছিল। শুধু মুখের কথাই নয়, একইসঙ্গে নিজের বক্তব্যের পক্ষে প্রমাণও দিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। নিজের সোশ্যাল মিডিয়াতে এই ঘটনার প্রমাণ দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ৫ সেকেন্ড সময় হাতে ছিল বলে দাবি করাই শুধু নয়, সেটা ছবি আকারে প্রমাণ হিসেবেও পেশ করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

পাশাপাশি সমাজমাধ্যমেও সেই তথ্য সামনে রেখেছেন ম্যাথিউজ়। শ্রীলঙ্কান ক্রিকেটার তাঁর মাঠে নামার সময়ের ব্যবধানের ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে যখন একজন ব্যাটসম্যান আউট হয়েছিলেন তখন ঘড়িতে সময় ছিল কত এবং যখন তিনি মাঠে নামছেন তখন ঘড়িতে কত সময় ছিল।
অর্থ্যাত এই ছবি পোস্ট করে শ্রীলঙ্কান অলরাউন্ডার বোঝাতে চেয়েছেন যে তখনও পাঁচ সেকেন্ড সময় ছিল, তা তিনি পরিষ্কার করে দেখিয়েছেন। এভাবেই আইসিসির সামনে নিজের নির্দোষ হওয়ার প্রমাণ তুলে ধরেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। শ্রীলঙ্কান ক্রিকেটার ফের একবার বুঝিয়ে দিলেন তাঁরা সহজে বিষয়টি মেনে নেবেন না।
আইসিসির নিয়ম বলছে, একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর পরের ব্যাটারকে ১২০ সেকেন্ডের মধ্যেই একটি বল খেলতে হবে। এই নিয়ম লঙ্ঘন করলেই টাইমড আউট হতে পারেন সংশ্লিষ্ট ব্যাটসম্যান। যেটা ঘটল সোমবার বাংলাদেশের বিরুদ্ধে অ্যাঞ্জেলোর ক্ষেত্রে।
Proof! From the time catch was taken and the time helmet strap coming off pic.twitter.com/2I5ebIqkGZ
— Angelo Mathews (@Angelo69Mathews) November 6, 2023
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে অ্যাঞ্জেলো ম্যাথিউজ জানিয়ে ছিলেন, 'আমাদের কাছে ভিডিও প্রমাণ আছে যে আমি সময়মতো ক্রিজে পৌঁছেছি। আমি যখন ক্রিজে পৌঁছেছিলাম তখনও আমার পাঁচ সেকেন্ড বাকি ছিল। এর পরে আমার হেলমেটে সমস্যা হলে আমি কী করতে পারি? এটা খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্ন।’
সোমবার বাংলাদেশের বিরুদ্ধে অ্যাঞ্জেলো ম্যাথিউজ প্রথমবার টাইমড আউটের শিকার হয়ে সাজঘরে ফিরে যান। চলতি বিশ্বকাপে অন্যতম ইস্যু হয়ে থাকল এই টাইমড আউট।












Click it and Unblock the Notifications