Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC Test Rankings: শীর্ষস্থান ফিরে পেলেন রুট, গাব্বা টেস্টের পর বিরাট-পন্থদের অবস্থান কোথায়?

আইসিসি টেস্ট ক্রমতালিকায় ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ফের দখল করলেন জো রুট। সদ্য প্রকাশিত আইসিসির ক্রমতালিকায় ব্যাটারদের মধ্যে ১ নম্বর স্থান দখল করে নিলে ইংল্যান্ডের তারকা ব্যাটার। গাব্বাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের পর বিরাট কোহলি থেকে ঋষভ পন্থদের অবস্থান কোথায়, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

বুধবার আইসিসির যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেল জো রুটকে তাঁরই সতীর্থ হ্যারি ব্রুক সরিয়ে ১ নম্বর স্থান দখল করে নিয়েছেন। ৮৯৫ পয়েন্ট নিয়ে ১ নম্বরে আছেন রুট। ৮৭৬ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছেন ব্রুক। ৮৬৭ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

যশস্বী জয়সওয়াল নিজের জায়গা ধরে রাখতে পেরেছেন। গাব্বায় দুই ইনিংসেই রান পাননি। কিন্তু আপাতত যশস্বী ৮১১ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছেন যশস্বী। ভারতীয়দের মধ্যে যশস্বী বাদ দিলেন প্রথম দশে আছেন একমাত্র পন্থ। পারথে, অ্যাডিলেডের পর গাব্বাতেও রান পাননি ঋষভ পন্থ। ফলে তাঁর ক্রমতালিকাতেও প্রভাব দেখা গেল। কোনও উন্নতিই করতে পারলেন না পন্থ। বর্তমানে ৭২৪ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছেন পন্থ।

বিরাট কোহলি গাব্বায় একটি ইনিংসে ব্যাট হাতে নেমেছিলেন কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। কোহলির বর্তমান স্থান ২০। ৬৬১ পয়েন্ট নিয়ে কোহলি আছেন ২০ নম্বরে। উন্নতি বা অবনতি কোনটাই হয়নি তঁার। অন্যদিকে, ১ ধাপ উন্নতি করেছেন শুভমান গিল। ৬৭২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছেন গিল। রোহিত শর্মাও এক ধাপ উন্নতি করেছেন .তিনিআছেন ৩০ নম্বরে। ৫৯৫ পয়েন্ট রয়েছে রোহিতের নামের পাশে।

ব্যাটারার ব্যর্থ হলেও বোলিংয়ে দাপট অব্যাহত জসপ্রীত বুমরাহের। ফলে টেস্টে বোলারদের মধ্যে ১ নম্বর স্থান ধরে রেখেছেন বুমরাহ। তিনি ৮৯০ পয়েন্ট নিয়ে ১ নম্বরে আছেন। আইসিসির তালিকায় ৫ নম্বরে থেকেই বিদায় নিলেন অশ্বিন। ছয় নম্বরে আছেন জাদেজা। আরও কোনও ভারতীয় বোলার প্রথম ২০-তে নেই। টি২০ ক্রিকেটে অল রাউন্ডারদের তালিকায় ১ নম্বরে আছেন হার্দিক পাণ্ডিয়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+