ICC Test Rankings: সতীর্থের কাছেই শীর্ষস্থান হারালেন অশ্বিন, টেস্টে বোলারদের তালিকায় এক নম্বরে এলেন কে?
আইসিসির বোলিং ক্রমতালিকায় বিরাট বদল, টেস্টের ক্রমতালিকায় শীর্ষস্থান খোয়ালেন রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সিরিজের সেরা ক্রিকেটার হওয়ার পরের দিনই শীর্ষস্থান হারালেন অশ্বিন।
তবে ভারতীয় দলের জন্য সুখবর, অশ্বিন শীর্ষস্থান হারালেও এক ভারতীয় বোলারই সেটা দখল করেছেন। টেস্ট ক্রিকেটে বোলারদের তালিকায় ১ নম্বরে উঠে এলেন জসপ্রীত বুমরাহ। বুধবার আইসিসির পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ১ নম্বর জায়গায় রয়েছেন বুমরাহ। বাংলাদেশ সিরিজে দুই টেস্টে ১১ উইকেট নিয়েছেন বুমরাহ।

এর আগেও বুমরাহ টেস্টে ক্রমতালিকায় ১ নম্বর স্থান দখল করেছিলেন। কিন্তু মাঝে চোট আঘাতের সমস্যার জন্য শীর্ষস্থান খোয়াতে হয় ভারতীয় তারকা পেসারকে। কিন্তু ইংল্যান্ড সিরিজের পর ঘরের মাঠে বাংলাদেশ সিরিজে দুরন্ত বোলিং করেছেন বুমরাহ। তারই ফল ফেলেন ভারতীয় তারকা পেসার। ৮৭০ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থান ফের দখল করলেন বুমরাহ। অশ্বিনও বাংলাদেশের বিরুদ্ধে ভালো বোলিং করে ১১ উইকেট সংগ্রহ করেছেন কিন্তু ১ পয়েন্টের জন্য শীর্ষস্থান খোয়াতে হল তাঁকে। অশ্বিনের বর্তমান পয়েন্ট ৮৬৯।
প্রথম দশে বোলারদের মধ্যে আছেন রবীন্দ্র জাদেজা। ৮০৯ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে জাদেজা, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন জাদেজা।
বুমরাহ প্রথম ভারতীয় পেসার যিনি টেস্টের ক্রম তালিকায় ১ নম্বর স্থান দখল করেছিলেন। এরআগে ভারতীয়দের মধ্যে কপিল দেব দুই নম্বর স্থানে পৌঁছে ছিলেন ১৯৭৯-১৯৮০ সালে। ২০১০ সালে জাহির খান তিন নম্বর স্থানে উঠে এসেছিলেন।
বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নিপের ক্রম তালিকায় ১ নম্বর স্থানকে মজবুত করেছে ভারত। টিম ইন্ডিয়া ৯৮ পয়েন্ট নিয়ে ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে। তবে শুধু দলগত নয় ব্যক্তিগতভাবেও পারফরম্যান্সের তালিকাতে উন্নতি করেছেন ভারতীয়রা। বোলিংয়ের পাশাপাশি এবার নজর রাখা যাক ব্যাটিংয়ে।
Mohammed Shami: প্রত্যাবর্তনের আগেই ধাক্কা, ফের চোট পেলেন শামি, তারকা পেসারকে নিয়ে বাড়ছে আশঙ্কা
কানপুরে দুই ইনিংসে অর্ধশতরান করে ম্যাচের সেরা হয়েছেন যশস্বী। দুই ধাপ উপরে উঠে কেরিয়ারের সেরা তিন নম্বর স্থানে পৌঁছে গেলেন তরুণ এই ভারতীয় ব্যাটার। তাঁর পয়েন্ট সংখ্যা ৭৯২। চিপকে একেবারে ফ্লপ হলেও কানপুরে কিছুটা হলেও রানে ফিরেছেন। প্রথম ইনিংসে ৪৭ রান করেছেন। একেবারে ছয় ধাপ উপরে উঠে এসেছেন কোহলি, বর্তমানে ৭২৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে কিং কোহলি। ব্যাটারদের মধ্যে শীর্ষে জো রুট।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications