ICC T20 WC Updates: পাঁচে পাঁচ করেই গ্রুপ ২ থেকে ১ নম্বর দল হিসেবে সেমিফাইনালে পাকিস্তান
টি ২০ বিশ্বকাপে ভারত সেমিফাইনালে যেতে পারবে কিনা তা নির্ভর করছে আজ নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের ফলাফলের উপর। নিউজিল্যান্ড জিতে গেলে শেষ চারের দৌড় থেকে একসঙ্গে ছিটকে যাবে ভারত ও আফগানিস্তান। তবে আফগানরা জিতলে সেমিফাইনালে ওঠার জোরালো সম্ভাবনা থাকবে ভারতের। এদিন অপর ম্যাচে পাকিস্তান স্কটল্যান্ডের মুখোমুখি হবে। সুপার টুয়েলভে গ্রুপ ১ থেকে অপরাজেয় অবস্থায় সেমিফাইনালে উঠতে পারেনি ইংল্যান্ড। তবে বাবর আজমরা সেই নজির গড়ে ফেলতেই পারেন। এই দুটি ম্যাচের স্কোর ও যাবতীয় খবরের পাশাপাশি অন্য দলগুলির খবরাখবরের আপডেট একনজরে।

টি ২০ আন্তর্জাতিকে অধিনায়ক হিসেবে এটি বাবর আজমের ১৫তম অর্ধশতরান। তাঁর পিছনে বিরাট কোহলি (১৩), অ্যারন ফিঞ্চ (১১) ও কেন উইলিয়ামসন (১১)। চলতি বছরে এদিনের হাফ সেঞ্চুরি টি ২০ আন্তর্জাতিকে বাবরের ১৯তম। এক ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক টি ২০ অর্ধশতরানের নিরিখেও বাবর পিছনে ভাঙলেন ভারত অধিনায়কের রেকর্ড। ২০১৬ সালে বিরাট কোহলি ১৮টি টি ২০ হাফ সেঞ্চুরি করেছিলেন, ২০১২ সালে গেইল ১২টি ও চলতি বছর মহম্মদ রিজওয়ান ১৫টি টি ২০ হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন।
শারজায় স্কটল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিল পাকিস্তান
Pakistan have won the toss and elected to bat in Sharjah 🏏 #T20WorldCup | #PAKvSCO | https://t.co/Wbd8jqC0g6 pic.twitter.com/jmV7FkjgGS
— T20 World Cup (@T20WorldCup) November 7, 2021
নিউজিল্যান্ড ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এই প্রথম গ্রুপ ২-র শীর্ষস্থান দখল করল। তবে স্কটল্যান্ডকে হারালেই ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে চলে আসবে পাকিস্তান। নিউজিল্যান্ডের নেট রান রেট ১.১৬২, পাকিস্তানের ১.০৬৫। ফলে একমাত্র পাকিস্তান স্কটল্যান্ডের কাছে হারলেই সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারবে নিউজিল্যান্ড। পাকিস্তান জিতলে নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। পাকিস্তানের সেমিফাইনালের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া।
READ MORE












Click it and Unblock the Notifications