ICC: আগামী চার বছর মহিলা ক্রিকেটেও থাকছে টানা আইসিসির মেগা ইভেন্ট, নতুন সময়ে মহিলাদের প্রিমিয়ার লিগ
বর্তমানে পুরুষদের ক্রিকেটে প্রতি বছরই আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হয়। টি২০ অথবা একদিনের বিশ্বকাপ হোক বা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, পুরুষদের ক্রিকেটে আইসিসির মেগা ইভেন্ট থাকে প্রতি বছরই। এবার সেই প্রলচন শুরু হচ্ছে মহিলাদের ক্রিকেটেও।
সোমবার আইসিসির পক্ষ থেকে ২০২৫ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত মহিলাদের ক্রিকেটের সূচি থেকে(ICC Women's Future Tours Program) ঘোষণা করা হয়েছে ৷ নয়া এফটি্পিতে সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয়গুলির মধ্যে একটি হল প্রতি বছর মহিলাদের ক্রিকেটে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করা। অন্যদিকে, মহিলা ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা হবে হচ্ছে ১১। আগামী বিশ্বকাপে জিম্বাবোয়ে একাদশতম দল হিসেবে একদিনের বিশ্বকাপে অংশ নেবে।

এফটিপি অনুসারে, ২০২৫ সালে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ, (আয়োজক হবে ভারত), ২০২৬ সালে আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ (ইংল্যান্ড), ২০২৭ সালে আইসিসি মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৮ সালে আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ (আয়োজক পরে নির্ধারণ করা হবে) অনুষ্ঠিত হবে। ভারত সহ অন্য সব দল চারটি করে একদিনের সিরিজ একে ওপরের বিরুদ্ধে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। মোট ৪৪টি সিরিজে ১৩২টি ওডিআই ম্যাচ খেলা হবে।
আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান বলেছেন, আমরা মহিলাদের ক্রিকেটে এফটিপি ঘোষণা করতে পেরে আনন্দিত। মহিলা চ্যাম্পিয়নশিপের মধ্যে ওডিআইগুলি ২০২৯ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপের প্রেক্ষাপট এবং পথ উভয়ই প্রদান করতে থাকবে। আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি জিম্বাবোয়ে আইসিসি বিশ্বকাপে একাদশ দল হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।"
দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও, সদস্যরা আইসিসি টুর্নামেন্টের আগে গতি বাড়াতে ত্রি-দেশীয় সিরিজের পরিকল্পনা করেছে। ২০২৬ সালের মহিলাদের টি২০ বিশ্বকাপের আগে, ইংল্যান্ড ভারত এবং নিউজিল্যান্ডের সাথে একটি ত্রি-দেশীয় সিরিজ আয়োজন করবে, পাশাপাশি আয়ারল্যান্ড পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজও ত্রি-দেশীয় সিরিজ খেলবে। অন্যান্য ত্রি-দেশীয় সিরিজ ২০২৭ সালে শ্রীলঙ্কা এবং ২০২৮ সালে ওয়েস্ট ইন্ডিজের জন্য নির্ধারিত রয়েছে। ফলে আবার ফিরছে ত্রি-দেশীয় সিরিজের উন্মাদনা।
নতুন সূচিতে ২০২৬ সাল থেকে বিসিসিআই আয়োজিত মহিলাদের প্রিমিয়ার লিগ নতুন উইন্ডো পেল। ২০২৬ সাল থেকে এই লিগ হবে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে।












Click it and Unblock the Notifications