Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC ODI World Cup 2023: রোহিতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও বাধা হবে বৃষ্টি? জেনে নিন আবহাওয়ার আপডেট

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ গুলিতে বৃষ্টির বাধা অব্যাহত। তিরুবনন্তপুরম হোক বা গুয়াহাটি দুই শহরেই বৃষ্টি অব্যাহত। গত শনিবার গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম প্রস্তুতি ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির জন্য। মঙ্গলবার কেরলের শহরে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নামবে ভারত। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। এবার তিরুবনন্তপুরমে নামতে চলেছে ভারতীয় দল।

এশিয়া কাপের প্রায় প্রতিটি ম্যাচেই বৃষ্টি কিছুটা হলেও বাধার সৃষ্টি করেছি‌ল। তাঁর পুনরাবৃত্তি হতে চলেছে বিশ্বকাপেও? হাওয়া অফিসের যা পূর্বাভাস তা কিন্তু স্বস্তিদায়ক নয় আয়োজক থেকে দর্শকদের জন্য।ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও ভিলেন হতে পারে বৃষ্টি। এরআগে এই মাঠে দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচ মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল বৃষ্টির জন্য।

ভারত

হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে মঙ্গলবার দিনের বেলা বৃষ্টি না হলেও, রাতের বেলায় তিরুবনন্তপুরমে বৃষ্টি হওয়া কার্যত নিশ্চিত। তাপমাত্রা ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। যেহেতু ম্যাচটি দিনরাতের, তাই স্বাভাবিকভাবেই বৃষ্টিতে ম্যাচ বাধাপ্রাপ্ত হতেই পারে।

ইংল্যান্ডের বিরুদ্ধে গুয়াহাটিতে ভারতীয় দলের প্রথম প্রস্তুতি ম্যাচ সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল। টস হলেও, বৃষ্টির জেরে এক বলও খেলা সম্ভব হয়নি। শনিবার ম্যাচ ভেস্তে যাওয়ার পর, রবিবারই এক বিশেষ বিমানে করে ভারতীয় দলকে গুয়াহাটি থেকে তিরুবনন্তপুরমে উড়িয়ে আনা হয়।

ভারত

ম্যাচের আগেরদিন সোমবার ভারতীয় দলের ক্রিকেটাররা সেন্ট জেভিয়ার্স কলেজের কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে অনুশীলন করেন। নেটে অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজদের কড়া কসরত করতে দেখা যায়। মঙ্গলবারের প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচেও হয়তো দেখা যাবে কোহলিকে। কাপ যুদ্ধের আগে বেশ চনমনে দেখাচ্ছে ভারতীয় দলকে।

সদ্য কয়েকদিন আগেই শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। সেখানেই ২-১ সেই সিরিজ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে এমন পারফরম্যান্স যে ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স করে নিজেদের সেই আত্মবিশ্বাসটা যে ভারতীয় দল ধরে রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না।

বিরাট

মঙ্গলবারই টিম কম্বিনেশন দেখে নেওয়ার শেষ সুযোগ রাহুল দ্রাবিড়ের কাছে। আগামী ৮ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। ২০১১ সালের পর আবার ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ খেলতে নামছে ভারত। টিম ইন্ডিয়াকে নিয়ে প্রত্যাশাও তুঙ্গে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+