ICC World Cup 2023: প্রস্তুতি ম্যাচ থেকে শিক্ষা, বৃষ্টির আশঙ্কায় চিপকে রোহিতদের ম্যাচে থাকছে বিশেষ ব্যবস্থা
বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগে বৃষ্টি প্রধান প্রতিপক্ষ হিসেবে হাজির হয়েছে বিসিসিআইয়ের সামনে। ভারতীয় দলের দুটি প্রস্তুতি ম্যাচই ভেস্তে গিয়েছে বৃষ্টির জন্য। গুয়াহাটির বর্ষাপাড়ায় বাতিল হয়ে গিয়েছিল ভারত ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ। পূর্ব ভারতের পর এবার দক্ষিণ ভারতে গিয়েও পিছু ছাড়ল না রোহিতদের। তিরুবনন্তপুরমেও বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল নেদারল্যান্ডস-ভারত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও।
আগামী ৮ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। দুটি প্রস্তুতি ম্যাচ থেকে শিক্ষা নিয়ে বৃষ্টির জন্য আগাম সতর্কতা অবলম্বন করল তামিলনাড়ু ক্রিকেট বোর্ড। বৃষ্টির জন্য যাতে কোনও ভাবেই ম্যাচ ভেস্তে না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য ক্রিকেট সংস্থা এবং বিসিসিআই।

বর্ষার নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও দেশজুড়ে বৃষ্টির বিরাম নেই। প্রস্তুতি ম্যাচ যদি ট্রেলার হয় তাহলে বিশ্বকাপের ম্যাচে দুর্ভোগ কিন্তু অপেক্ষা করছে কমবেশি সব রাজ্য সংস্থার কপালেই। ফলে বৃষ্টি হলে আউট ফিল্ডে জম জমবেই। সেক্ষেত্রে খেলা অনেকটা সময় বন্ধ থাকবে। যাতে এই পরিস্থিতির মধ্যে পড়তে না হয়, সেই জন্য এবার উদ্যোগী হল তামিলনাড়ু ক্রিকেট সংস্থা।
আগামী ৮ অক্টোবর ভারতের বিশ্বকাপের বোধন। সেই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা আরও চিন্তা বাড়িয়েছে তামিলনাড়ু ক্রিকেট সংস্থাক। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের আগে আরও ৪টি সুপার সপার কিনছে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা।

আবহাওয়া দফতর পূর্বাভাস বলছে ম্যাচের দিন চেন্নাইয়ের মাত্র ১০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে । হাওয়া অফিস এটাও জানিয়েছে যে, গোটা সপ্তাহ জুড়ে প্রচণ্ড গরম থাকবে, বাতাসে আর্দ্রতা বেশি থাকবে। গরম থাকায় স্থানীয় মেঘ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই কারণেই চারটি সুপার সপার কিনে তৈরি থাকছে তামিলনাড়ু ক্রিকেট বোর্ড। সুপার সপার গুলি অত্যন্ত আধুনিকমানের। সেগুলি আনা হয়েছে অস্ট্রেলিয়া থেকেই।
এই বিশ্বকাপের জন্য ঢেলে সাজানো চিপক স্টেডিয়াম। তৈরি করা হয়েছে নতুন স্ট্যান্ডও। স্বাভাবিক ভাবেই সেই ক্রিকেট সংস্থা একেবারেই চাইছে না যাতে বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাক।

তামিননাড়ু ক্রিকেট সংস্থার এক কর্তা বলেন, "চারটি নতুন সুপার সপার কেনা হয়েছে। বিশ্বকাপের ম্যাচ নিয়ে আমরা বিন্দুমাত্র ঝুঁকি নিতে রাজি নই। মাঠের কভারও পাল্টানো হয়েছে। পুরনো কভার নয়, বিশ্বকাপের জন্য নতুন কভার ব্যবহার করা হবে। পিচ ঢাকার জন্য দুটো কভার থাকবে।"
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications