ICC ODI Rankings: বোলারদের তালিকায় শীর্ষে সিরাজ, বাবরের সঙ্গে ব্যবধান কমছে গিলের
বিশ্বকাপ শুরুর আগে আইসিসির ক্রম তালিকায় ভারতীয় ক্রিকেটারদের দাপট। বোলিং থেকে ব্যাটিং উভয় বিভাগেই উন্নতি করেছেন ভারতীয় ক্রিকেটাররা। বুধবার প্রকাশিত তালিকায় সব থেকে বড় চমক অবশ্য সিরাজের শীর্ষস্থান দখল। এশিয়া কাপ ফাইনালে দুরন্ত পারফরম্যান্স করে এক লাফে আট ধাপ উঠেছেন ভারতীয় পেসার। আইসিসির নতুন এক দিনের বোলারদের ক্রমতালিকায় এক নম্বর জায়গা ফিরে পেলেন ভারতীয় তারকা পেসার।
এশিয়া কাপ শুরুর আগে ক্রমতালিকায় নবম স্থানে ছিলেন সিরাজ। ফাইনালে ২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়ে মহানায়ক হয়ে উঠেছেন ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ। তার প্রভাব পড়ল আইসিসির ক্রম তালিকাতেও। বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগেই বোলারদের মধ্যে এক নম্বর জায়গা ফিরে পেলেন সিরাজ।

মহম্মদ সিরাজ প্রথম বার আইসিসি বোলারদের ক্রমতালিকায় শীর্ষে এলেন তা নয়। গত মার্চে শীর্ষস্থান দখল করেছিলেন সিরাজ। যদিও অজি পেসার জশ হ্যাজলউডের কাছে শীর্ষস্থান হারান। এশিয়া কাপে ২১ রানে ৬ উইকেটের স্পেলে হারানো জায়গা পুনরুদ্ধার করলেন মহম্মদ সিরাজ।
বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন আর এক জন ভারতীয়। তিনি কুলদীপ যাদব। এশিয়া কাপে সিরিজ়ের সেরার পুরস্কার পেয়েছেন চায়নাম্যান স্পিনার। কিন্তু তার পরেও তিন ধাপ নেমে নবম স্থানে রয়েছেন তিনি। তালিকায় দুই এবং তিন নম্বরে রয়েছে হ্যাজেলউড এবং ট্রেন্ট বোল্ট।

ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় স্থানে শুভমান গিল। তবে গিল এবং বাবরের মধ্যে পয়েন্টের ব্যবধান ক্রমশ কমছে। শীর্ষস্থানে থাকা বাবরের পয়েন্ট ৮৫৭, দ্বিতীয় স্তানে থাকা গিলের পয়েন্ট ৮১৪। প্রথম দশে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।
একদিনের ক্রম তালিকাতে দলগত ভাবে ভারত আছে ২ নম্বরে। সদ্য প্রকাশিত তালিকা অনুসারে ১১৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে বাবর আজমের দল।সমসংখ্যক পয়েন্ট নিয়েও তালিকায় দুই নম্বরে রয়েছে এশিয়া কাপ বিজয়ী ভারত। ১১৩ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে শীর্ষস্থানে উঠার লড়াই সীমাবদ্ধ মূলত এই তিন দলের মধ্যেই।

২২ সেপ্টেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের একদিনের সিরিজ আয়োজিত হবে।এই সিরিজ জিতলে পারলেই আইসিসি ক্রম তালিকায় শীর্ষস্থানে ওঠার সুযোগ থাকবে টিম ইন্ডিয়ার সামনে। টিম ইন্ডিয়া এখন টেস্টে এক নম্বর ও সীমিত ওভারে দুটি ফর্ম্যাটে দুইয়ে আছে। বিশ্বকাপের আগে একদিনের তালিকাতে শীর্ষস্থানে উঠে এলে তিন ফর্ম্যাটেই সবার উপরে থাকবে রোহিত শর্মার দল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications