ধারাবাহিক সিরিজ জয়, ভারত পেল পুরস্কার! আইসিসির তালিকায় পতন কিউইদের - এগোলেন ধোনি-চাহালও
আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এল টিম ইন্ডিয়া। ব্যাটসম্যান ও বোলারদের তালিকার শীর্ষে থাকলেন কোহলি এবং বুমরা।
প্রথমে অস্ট্রেলিয়াকে ২-১ ফলে ও তারপরে নিউজিল্যান্ডকে ৪-১ ফলে হারিয়েছে টিম ইন্ডিয়া। এই ধারাবাহিক ভাল পারফরম্যান্সের পুরস্কার পেল ভারত। দলগত র্যাঙ্কিং-এ ভারত উঠে এল দ্বিতীয় স্থানে। বিশ্বকাপের ঠিক আগে এই অগ্রগতি নিঃসন্দেহে মেন ইন ব্লুজকে বাড়তি উৎসাহ দেবে।
তবে ব্ল্য়াক ক্যাপস-রা ভারতের বিরুদ্ধে হতাশাজনক হারে অনেকটাই পিছিয়ে পড়েছে। ভারতের পরে তৃতীয় স্তানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। আর নিউজিল্যান্ড নেমে গিয়েছে তার পরের স্থানে। ব্যাক্তিগত র্যাঙ্কিং-এ ভারতের ধোনি ও চাহাল ব্যাটসম্য়ান ও বোলারদের তালিকায় এগিয়েছেন।

এগোল টিম ইন্ডিয়া
একদিনের ক্রিকেটে এখনও এক নম্বরে রয়েছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২৬। ভারত অবশ্য একেবারে ঘাড়ে নিশ্বাস ফেলছে। বিরাটরা আছেন ১২২ পয়েন্টে।

শীর্ষে বিরাট-বুমরা
দুটি সিরিজের একটিতেও খেলেননি বুমরা। আর নিউজিল্যান্ডে শেষ দুই ম্য়াচে খেলেননি অধিনায়ক বিরাটও। তাতে তাঁদের ক্রমের কোনও পরিবর্তন ঘটেনি। ব্য়াটস্যান ও বোলারদের তালিকার শীর্ষস্থানেই রয়েছেন তাঁরা।

ভারতীয় ব্যাটসম্য়ানরা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত ব্যাট করে সিরিজের সেরা হয়েছিলেন ধোনি। ব্যাটসম্যানদের তালিকায় তিনি ৩ ধাপ এগিয়ে ১৭তম স্থানে রয়েছেন। কেদার যাদবও ৮ ধাপ উঠে এসে ৩৫তম স্থান পেয়েছেন।

ভারতীয় বোলাররা
অস্ট্রেলিয়ায় ১টি ম্যাচ খেলেই ৬ উইকেট নিয়েছিলেন যুজেন্দ্র চাহাল। নিউজিল্যান্ডেও প্রতি ম্য়াচে উইকেট পেয়েছেন। তিনি ষষ্ঠ স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছেন। ভুবনেশ্বর কুমারও ৬ ধাপ এগিয়েছেন। তিনি এখন রয়েছেন ১৭তম স্থানে।

এবং ট্রেন্ট বোল্ট
নিউজিল্যান্ড দল র্যাঙ্কিং-এ পিছোলেও তাদের ১ নম্বর বোলার ট্রেন্ট বোল্ট অনেকটা এগিয়েছেন। ভারতের বিরুদ্ধে সিরিজে মোট ১২ টি উইকেট নিয়েছেন তিনি। ৭ ধাপ এগিয়ে তিনি আপাতত বোলারদের তালিকায় ৩ নম্বরে রয়েছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications