ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ কবে হতে পারে? মুখ খুললেন আইসিসির সিইও

টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক যে ম্যাচটি দেখেছেন তা হল ভারত-পাকিস্তান। এবারই প্রথমবার বিশ্বকাপের আসরে পাকিস্তানের কাছে হেরেছে ভারত। ভারত বিদায় নিয়েছে সুপার টুয়েলভ থেকে। পাকিস্তান অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে সেমিফাইনালে। ভারত-পাকিস্তান ম্যাচ ক্রিকেটপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। ফলে এবারের বিশ্বকাপের পর অনেকেই জানতে চাইছেন, ভারত-পাক দ্বৈরথ কি আইসিসি ইভেন্টের পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজে ফের দেখা যাবে?

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ কবে হতে পারে? মুখ খুললেন আইসিসির সিইও

প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পয়নশিপেও ভারত-পাকিস্তান মুখোমুখি হয়নি। দ্বিতীয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও যে চলছে চলতি বছর থেকে ২০২৩ সাল পর্যন্ত তাতেও ভারত-পাক টেস্ট নেই। এমনকী নিরপেক্ষ কোনও কেন্দ্রেও দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ বা পূর্ণাঙ্গ সিরিজ হচ্ছে না। সম্প্রতি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহদের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকেও যোগদানের পর রামিজ বলেছিলেন, ২০২২ সালে শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন করবে। পাকিস্তান আয়োজন করবে ২০২৩ সালে, ৫০ ওভারের ফরম্যাটেই খেলা হবে।

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ কবে হতে পারে? মুখ খুললেন আইসিসির সিইও

ভারত ও পাকিস্তানের যা সম্পর্ক তাতে পাকিস্তানে গিয়ে ভারতীয় দল এশিয়া কাপ খেলবে, এটা বর্তমানে অলীক কল্পনা। তবে সংযুক্ত আরব আমিরশাহীতে এশিয়া কাপ পিসিবি আয়োজন করলে তাতে সমস্যা হওয়ার কথা নয়। এমনিতেই নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তান সফর বাতিলের পর কোনও দেশ পাকিস্তানে এখনও খেলতে যায়নি। তবে ২০২২ সালে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। তবে সব ক্রিকেটার পাকিস্তান সফরে যাবেন কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে। তবে এটাও ঠিক, টি ২০ বিশ্বকাপে পাকিস্তান যে পারফরম্যান্স উপহার দিয়েছে তাতে পাকিস্তানের সঙ্গে অনেকেই সিরিজ খেলতে চাইছে। রামিজ রাজাও নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর বাতিল করার পর ক্রিকেটারদের বলেছিলেন, এমন পারফরম্যান্স উপহার দিতে হবে যাতে সকলে পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য লাইন দিয়ে থাকে।

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ কবে হতে পারে? মুখ খুললেন আইসিসির সিইও

এই আবহে আইসিসির অন্তর্বর্তীকালীন সিইও জিওফ অ্যালারডাইস একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কোনও সম্ভাবনা দেখছি না। আইসিসির ইভেন্টে দুই দেশই পরস্পরের বিরুদ্ধে খেলে এবং তা উপভোগ্যও। কিন্তু দুই দেশ ও সংশ্লিষ্ট বোর্ডের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তাকে প্রভাবিত করা আইসিসির পক্ষে সম্ভব নয়। দ্বিপাক্ষিক সিরিজ সাধারণত হয়ে থাকে দুই বোর্ড রাজি থাকলে, রাজি না থাকলে সিরিজ আয়োজন করা যায় না। ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে যে বিষয়গুলি নিশ্চিত হওয়া দরকার তা বর্তমানে নেই। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও তাই দুই দেশের একে অপরের বিরুদ্ধে খেলা রাখা যাচ্ছে না। যদি আইসিসির এই ইভেন্টের ফাইনালে দুই দেশ মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হয় তাহলে নিরপেক্ষ কেন্দ্রে তা আয়োজনে সমস্যা হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+