কর সমস্যা নিয়ে নমনীয় আইসিসি, সৌরভের বিসিসিআই-কে বাড়তি সময়

কর সমস্যা নিয়ে নমনীয় আইসিসি, সৌরভের বিসিসিআই-কে বাড়তি সময়

২০২১-র টি-টোয়েন্টি ও ২০২৩-র ৫০ ওভারের বিশ্বকাপ ভারতে আয়োজনের ক্ষেত্রে উদ্ভুত কর সংক্রান্ত সমস্যা নিয়ে অবশেষে নমনীয় হল আইসিসি। সমস্যা সমাধানের জন্য বিসিসিআই-কে আরও কিছুটা সময় দিলে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। বুধবারের বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দেখে নেওয়া যাক।

ভারতে বিশ্বকাপ

ভারতে বিশ্বকাপ

২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুই বছর পর এ দেশেউ বসার কথা ৫০ ওভারের বিশ্বকাপের আসর। এই দুই ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে কর মুকুব সংক্রান্ত সমস্যা সমাধানের দায়িত্ব নিয়েছিল বিসিসিআই। সময়সীমা পেরিয়ে যাওয়ায় আইসিসি কড়া ভাষায় বিসিসিআই ভর্ৎসনা করেছিল।

আইসিসি-র ভর্ৎসনা

আইসিসি-র ভর্ৎসনা

গত মাসে আইসিসি-র জেনারেল কাউন্সিল ও কোম্পানি সেক্রেটারি জোনাথন হল, বিসিসিআই-কে ভর্ৎসনা করেছিলেন। জানতে চেয়েছিলেন যে ২০২১-এর টি-টোয়েন্টি ও ২০২৩-এর ৫০ ওভারের বিশ্বকাপের আয়ের ওপর কর মুকুব সংক্রান্ত সমস্যা সমাধানে কী পদক্ষেপ করেছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। এই ইস্যুতে পুরনো চুক্তির কথা বলেছিলেন হল। যেখানে সাফ লেখা রয়েছে, উক্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের দেড় বছর আগে কর মুকুব নিয়ে সমাধানের পথ দেখিয়ে দেবে বিসিসিআই।

বিসিসিআই-এর জবাব

বিসিসিআই-এর জবাব

আইসিসি-র কড়া মেলের জবাব কড়া ভাষাতেই দিয়েছিল বিসিসিআই। সাফ জানিয়েছিল যে তারাও বসে নেই। করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তারা এ ব্যাপারে কথা বলতে পারছে না বলেও জানিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। ফলে উক্ত প্রক্রিয়া সম্পন্ন করতে আইসিসি-র কাছে আরও কিছুটা সময় চেয়ে আবেদন করেছিল বিসিসিআই। যদিও আইসিসি-কে প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়ার সময়সীমা এপ্রিল মাসেই শেষ হয়ে গিয়েছে।

সমাধান সূত্র

সমাধান সূত্র

বুধবার হওয়া আইসিসি-র বোর্ড মিটিংয়ে কর মুকুব সংক্রান্ত বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয় বলে সূত্রের খবর। অবশেষে ভারতে দুই বিশ্বকাপ আয়োজন নিয়ে কর সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা, বিসিসিআই-কে ডিসেম্বর পর্যন্ত সময় দিতে রাজি হয়েছে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+