ICC CWC 2023: সচিনের তিনটি রেকর্ড ভাঙার মুখে বিরাট! সেমিফাইনালের আগে কোহলি-রোহিতকে নিয়ে কেন চিন্তা?
ICC CWC 2023: ভারত ৫০ ওভারের বিশ্বকাপ সেমিফাইনাল খেলবে টানা চতুর্থবার। তবে ২০১১ সালের পর বিশ্বকাপ সেমিফাইনালের গণ্ডি টপকাতে পারেনি মেন ইন ব্লু। কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের সামনে নিউজিল্যান্ড।
লিগ পর্বে ভারতকে কষ্টার্জিত জয় আদায় করতে হয়েছিল কিউয়িদের বিরুদ্ধে। ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের বদলা নেওয়ার সুযোগ ভারতের সামনে।

ভারতের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই সুসময় চলছে। সকলেই দারুণ ফর্মে রয়েছেন। কিন্তু সেমিফাইনালের আগে ভারতকে অস্বস্তিতে রাখছে বিশ্বকাপের সেমিফাইনালে বিরাট কোহলি ও রোহিত শর্মার পারফরম্যান্স। ২০১১ সালের বিশ্বকাপ সেমিফাইনালে মোহালিতে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি চারে নেমে ২১ বলে ৯ রান করেছিলেন।
২০১৫ সালের বিশ্বকাপে সিডনিতে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলি ব্যাট করতে নেমেছিলেন তিনে। ভারতের সামনে টার্গেট ছিল ৩২৯ রানের। সেই ম্যাচে বিরাট মিচেল জনসনের বলে কট বিহাইন্ড হন ১৩ বলে ১ রান করে। ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট ট্রেন্ট বোল্টের বলে লেগ বিফোর হন, ৬ বলে ১ রান করে।
২০১৯ সালের বিশ্বকাপে ভারতের প্রথম তিন ব্য়াটারই ব্যক্তিগত ১ রানে আউট হয়েছিলেন। রিজার্ভ ডে-তে খেলা গড়ানোয় ভারতের টার্গেট ছিল ২৪০ রানের। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে রোহিত শর্মা ৪ বলে ১ রান করে ম্য়াট হেনরির বলে কট বিহাইন্ড হন। ৪ রানে প্রথম উইকেট পড়ে।
৫ রানে পড়ে দ্বিতীয় উইকেট। বিরাট ১ রান করার পর লোকেশ রাহুলও ৭ বলে ১ রান করে ম্যাট হেনরির বলে কট বিহাইন্ড হন। ভারত শেষ অবধি ৪৯.৩ ওভারে ২২১ রানের বেশি তুলতে পারেননি। রোহিত ২০১১ সালের বিশ্বকাপ দলে ছিলেন না। ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনালে রোহিত ৪৮ বলে ৩৪ রান করে মিচেল জনসনের বলে বোল্ড হয়েছিলেন।
২০১১ সালের বিশ্বকাপে পাকিস্তানকে ২৯ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। যদিও ২০১৫ সালের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে পরাস্ত হয় মহেন্দ্র সিং ধোনির ভারত। ২০১৯ সালের বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত সেমিফাইনালে হারে ১৮ রানে।
কাল সচিন তেন্ডুলকরের তিনটি রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে বিরাট কোহলির সামনে। শতরান করলে বিরাট সচিনকে পিছনে ফেলে ৫০টি ওডিআই শতরানের বিশ্বরেকর্ড গড়বেন। ২০০৩ সালের বিশ্বকাপে সচিন ১১ ম্য়াচে ৬৭৩ রান করেছিলেন। বিরাট এবার করেছেন ৫৯৪। ফলে কোনও বিশ্বকাপে সর্বাধিক রানের বিশ্বরেকর্ড গড়তেই পারেন কোহলি।
কাল যদি কোহলি এই নজির না গড়তে পারেন তাহলে ভারত ফাইনালে উঠলে বিরাট আরও একটি সুযোগ পাবেন। কোনও বিশ্বকাপে সবচেয়ে বেশি ৭ বার করে পঞ্চাশোর্ধ্ব রান করেছেন সচিন, শাকিব আল হাসান ও বিরাট কোহলি। কোহলি অর্ধশতরান করলেই এককভাবে দখলে নেবেন এই রেকর্ডটিও।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications