ICC World Cup 2023: সিরাজ-জসপ্রীত শুরু থেকেই চেপে ধরলেন নিউজিল্যান্ডকে, প্রথম বলেই উইকেট শামির

ICC World Cup 2023: ধরমশালায় বিশ্বকাপের ম্যাচে ভারতের বিরুদ্ধে শুরু থেকেই চাপে নিউজিল্যান্ড। টস জিতে ভারত ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।

চলতি বিশ্বকাপে ধরমশালায় প্রথম ইনিংসের গড় স্কোর ৩০৫। উইকেটে আজ ঘাস কম। তা সত্ত্বেও ভারতীয় পেসারদের দাপটে নিউজিল্যান্ড আজ তিনশো পার করতে পারবে কিনা তা নিয়েই শুরু হয়েছে চর্চা।

ICC World Cup 2023: সিরাজ-জসপ্রীত শুরু থেকেই চেপে ধরলেন নিউজিল্যান্ডকে

নিউজিল্যান্ড ইনিংসের প্রথম চার ওভারে ১৯টি ডট বল হয়। ১০ ওভারে কিউয়িদের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৩৪। যা চলতি বিশ্বকাপে প্রথম পাওয়ারপ্লেতে তৃতীয় সর্বনিম্ন স্কোর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ২৭। যা চলতি বিশ্বকাপে সর্বনিম্ন দলগত স্কোর প্রথম ১০ ওভারে। সেই নজির কিউয়িরা ভেঙে দেওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল।

জসপ্রীত বুমরাহ এদিন বোলিং ওপেন করেন। প্রথম ওভারটি মেডেন। চতুর্থ ওভারটি করেন মহম্মদ সিরাজ, এটি উইকেট মেডেন। চার ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ১ উইকেটে ৯। সিরাজের বলে ফরওয়ার্ড স্কোয়্যার লেগে অনবদ্য ক্যাচ ধরেন শ্রেয়স আইয়ার। এই ক্যাচ তাঁকে সেরা ফিল্ডারের পুরস্কারটিও জেতাতে পারে।

ডেভন কনওয়ে ৯ বলে শূন্য রান করে সিরাজের শিকার হন। হার্দিক পাণ্ডিয়া ফিট থাকলে আজও মহম্মদ শামিকেই বাইরেই থাকতে হতো সম্ভবত। কেন না, শামিকে বাইরে রেখে ব্যাটিং গভীরতার জন্য শার্দুল ঠাকুরকে খেলাচ্ছিল ভারত। কিন্তু হার্দিক ছিটকে যাওয়ায় দলে ভারসাম্য সঠিক রাখতে শামিকে নেওয়া হয়। শার্দুলকে বসিয়ে খেলানো হচ্ছে সূর্যকুমার যাদবকে।

ICC World Cup 2023: সিরাজ-জসপ্রীত শুরু থেকেই চেপে ধরলেন নিউজিল্যান্ডকে

ভারত চলতি বিশ্বকাপে পঞ্চম ম্যাচটি খেলছে। আজ শামিকে দলে নেওয়ায় ভারত পাঁচ বিশেষজ্ঞ বোলারকে খেলাতে পারছে বলে মন্তব্য করেন সুনীল গাভাসকর। শামি অবশ্য তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্তটিকে সঠিক প্রমাণ করেছেন প্রথম ওভারের প্রথম বলেই। তাঁর বলে বোল্ড হয়ে যান উইল ইয়ং। ২৭ বলে ১৭ রান করে।

৮.১ ওভারে কিউয়িদের দ্বিতীয় উইকেটটি পড়ে ১৯ রানের মাথায়। ৪.৩ ওভারে রাচিন রবীন্দ্রর বিরুদ্ধে লেগ বিফোরের আবেদনে সাড়া দেননি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। ভারত রিভিউ নেয়, রিপ্লেতে দেখা যায় বল উইকেটে লাগছে না। ১০.২ ওভারে সেই হোল্ডস্টক রবীন্দ্রকে আউট দেন। রিভিউ নেন রাচিন। দেখা যায়, বল উইকেটকিপারের হাতে জমা পড়ার আগে তাঁর ব্যাটে লাগেনি।

শেষ পাওয়া খবরে, নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ৬৫। রবীন্দ্র ৩৯ বলে ২৮ ও ড্যারিল মিচেল ২২ বলে ১৮ রানে ক্রিজে রয়েছেন। বুমরাহর ৪ ওভারে ১টি মেডেন, ১১ রান দিয়ে উইকেট পাননি। সিরাজের ৫ ওভারে ১ মেডেন, ১৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। শামি ৪ ওভারে ২৩ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+