Ind vs NZ In ICC CWC SF: রোহিতের ফোকাসে শুধুই নিউজিল্যান্ড ম্য়াচ, চাইছেন ভাগ্যের সহায়তাও
Ind vs NZ In ICC CWC SF: বিশ্বকাপ খেতাব জয় আর দুই ধাপ দূরে। কাল ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডকে হারালেই আমেদাবাদে ফাইনালের টিকিট করায়ত্ত করে ফেলবে রোহিত শর্মার ভারত।
সেমিফাইনালের চাপ যাতে দলের মনোবলে কোনও প্রভাব না ফেলে সে বিষয়ে সতর্ক ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাথায় রাখছেন না ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের স্মৃতিও।

লিগ পর্বে নয়ে নয়ে করা ভারতের অধিনায়ক রোহিত আজ বলেন, এবার সেই সময় এসে গিয়েছে যেখানে ভাগ্যের সহায়তাও লাগে। ভাগ্য সব সময় সাহসীদের সঙ্গ দেয়। দলের মানসিকতা ও খেলার পরিকল্পনা, ধরনে বড় কোনও পরিবর্তন জরুরি নয় বলেও জানান রোহিত। তিনি বলেন, আমরা যেভাবে খেলছি সেই নিরিখে আলাদা কিছু করার দরকার নেই।
একদিনের অনুশীলন করেই সেমিফাইনালে নামছে ভারত। রোহিতের কথায়, বিশ্বকাপের ম্যাচে সব সময়ই চাপ থাকে। প্রথম থেকে শেষ ম্যাচ অবধি আমরা তা ভালোভাবেই সামলেছি। দলের সকলেই নিজেদের মেলে ধরেছেন চাপমুক্ত থেকেই। সামনের দুটি ম্যাচেও ভালো ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য।
রোহিত বলেন, ভারতীয় দলের উপর সব সময় চাপ থাকে। তবে খেলায় ফোকাস রাখাটাই গুরুত্বপূর্ণ। চাপ বা প্রতিপক্ষের চ্যালেঞ্জ নিয়ে ভাবার দরকার নেই। নিউজিল্যান্ড সম্ভবত সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ দল। স্মার্ট ক্রিকেট খেলে। প্রতিপক্ষ, সেই দলের মানসিকতা সম্পর্কে আগাম আঁচ করে নেয়। সে কারণেই আইসিসি টুর্নামেন্টে তারা নিয়মিত সেমিফাইনাল, ফাইনাল খেলে।
ভারতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও নানা কথা বলেছেন রোহিত। তিনি বলেন, এই দলের অনেকেই ১৯৮৩ সালে ভারতের প্রথমবার বিশ্বকাপ জেতার সময় জন্মাননি। ২০১১ সালে শেষবার বিশ্বকাপ জেতার সময় অনেকে ক্রিকেট খেলাতেও আসেননি। ফলে সেই বিশ্বকাপগুলি নিয়ে কথা হচ্ছে না। সকলেই কীভাবে নিজেদের আরও উন্নত করতে পারেন, সেদিকেই ফোকাস রেখেছেন।
১৯ নভেম্বর অবধি বিশ্বকাপ ছাড়া আর কোনও বিষয় তাঁর মাথায় নেই বলেও জানিয়েছেন রোহিত। পালন করতে চান নিজের দায়িত্ব। এই সপ্তাহটি সকলের কাছেই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দলের ড্রেসিংরুমের পরিবেশও ইতিবাচক প্রভাব ফেলছে পারফরম্যান্সে। রোহিত দলগত সংহতিতেই সাফল্যের কথা তুলে ধরেছেন।
ড্রেসিংরুমে হাল্কা মেজাজ ধরে রাখতে ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ সকলেই সতর্ক বলে জানান রোহিত। তিনি বলেন, ধরমশালায় নিউজিল্যান্ড ম্যাচের পর আমরা সকলে মিলে গোপনে ফ্যাশন শো-এ অংশ নিয়েছিলাম, সেটা অনেকেই জানেন না। কাল ফাইনালের টিকিট পেলে ভারতের ড্রেসিংরুমের চিত্র কেমন হবে সেদিকে অধীর অপেক্ষায় তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications