Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC CWC 2023: শামি শততম ওডিআইয়ে কপিলের কীর্তি স্পর্শের মুখে! নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেমন ট্র্যাক রেকর্ড?

ICC CWC 2023: মহম্মদ শামি কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে ওডিআই কেরিয়ারের শততম ম্যাচটি খেলতে নামছেন। আজ ম্যাচের আগের দিন তিনি অনুশীলনে আসেননি।

বিশ্রাম নিয়ে তরতাজা হয়েই কিউয়িদের বিরুদ্ধে আগুন ঝরানোর প্রস্তুতি নিচ্ছেন উত্তরপ্রদেশের আমরোহার বাসিন্দা তথা বাংলার পেসার মহম্মদ শামি। ভারতীয় দলের মধ্যে যাঁর খেলা সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

ICC CWC 2023: শামি শততম ওডিআইয়ে কপিলের কীর্তি স্পর্শের মুখে!

২০১৩ সালের ৬ জানুয়ারি দিল্লিতে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই অভিষেক হয়েছিল মহম্মদ শামির। হার্দিক পাণ্ডিয়া চোট পাওয়ার পর ধরমশালায় নিউজিল্য়ান্ড ম্যাচেই প্রথমবার ভারতীয় একাদশে ঠাঁই হয় শামির। সেই ম্যাচে তিনি ১০ ওভার হাত ঘুরিয়ে ৫৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন। লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ রান দিয়ে নেন ৪ উইকেট।

পরের ম্যাচটিই ছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮ রানে ৫ উইকেট দখল করে ফের ম্যান অব দ্য ম্যাচ হন শামি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮ রান খরচ করে ২টি উইকেট ঝুলিতে পোরেন। নেদারল্যান্ডস ম্যাচে উইকেট পাননি। বর্তমান ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে শামিই বল হাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে সফল।

চলতি বিশ্বকাপে ওয়াংখেড়েতে পাঁচ উইকেট পেয়েছেন, তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন। ফলে কাল ফের শামি বল হাতে কামাল দেখিয়ে শততম ম্যাচ স্মরণীয় করে রাখতে চাইবেন, চাইবেন ভারতকে ফাইনালে তোলার ক্ষেত্রে অবদান রাখতে। শামি ৯৯ ম্যাচে ৯৮ ইনিংসে ১৮৭টি উইকেট পেয়েছেন।

ইনিংসে চার উইকেট নেন ১০ বার, পাঁচ উইকেট ৪ বার। ইকনমি ৫.৫৪, গড় ২৪.১৩। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শামি ১৩টি ম্যাচে ৩০টি উইকেট নিয়েছেন। গড় ২১.৯৩, ইকনমি ৬.০৮। ১ বার চার উইকেট ও ১ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। ২০১৪ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের প্রথম ম্য়াচে ৯ ওভারে ৫৫ রান দিয়ে চার উইকেট নেন শামি।

কিউয়িদের বিরুদ্ধে তিনি চারবার ইনিংসে তিনটি করে উইকেট নিয়েছেন। তার মধ্যে একটি দেশের মাটিতে, গত জানুয়ারিতে রায়পুরে ১টি মেডেন-সহ ১৮ রান দিয়ে তিন উইকেট নেন। দেশের মাটিতে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে ৯ উইকেট নিয়েছেন।

কাল শামি তিন উইকেট দখল করলে বিশ্বকাপে তাঁর উইকেট-সংখ্যা হবে ৫০। একইসঙ্গে ছুঁয়ে ফেলবেন কপিল দেবের কীর্তি। ২৯ ম্যাচে কপিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৩ উইকেট পেয়েছেন। চার উইকেট নিলে শামি ছাপিয়ে যাবেন কপিলকে। ভারতীয়দের মধ্যে ওডিআইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক উইকেট জাভাগল শ্রীনাথের (৩০ ম্যাচে ৫১ উইকেট)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+