ICC CWC 2023: ধরমশালায় মৌমাছির কামড়ে যন্ত্রণাকাতর কিষাণ, নেটে ব্যাট করতে গিয়ে চোট পেলেন সূর্য

ICC CWC 2023: বিশ্বকাপ চলাকালীন নজিরবিহীন ঘটনা। আজ ধরমশালায় সন্ধ্যায় অনুশীলন করতে গিয়ে ভারতীয় শিবির জোড়া ধাক্কা খেল। মৌমাছির কামড় খেয়ে যন্ত্রণায় কাতরাতে দেখা গেল ঈশান কিষাণকে।

নেটে ব্যাটিংয়ের সময় চোট পেলেন সূর্যকুমার যাদব। হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং শক্তিশালী করতে এই দুই ক্রিকেটারের মধ্যে কেউ প্রথম একাদশে আসবেন বলে চর্চা চলছে। তার মধ্যেই এই বিপত্তি।

ICC CWC 2023: ধরমশালায় মৌমাছির কামড়ে যন্ত্রণাকাতর কিষাণ

ঈশান কিষাণ নেটে সামলাচ্ছিলেন মহম্মদ সিরাজকে। এরপর তিনি নেট বোলারদের সামলাতে অন্য নেটে যান। হঠাৎ দেখা যায় তিনি ব্যাট ছুড়ে দিয়ে নেটের বাইরে বেরিয়ে আসছেন। তখনই মৌমাছি ছেঁকে ধরে কিষাণকে। দ্রুত বসে পড়ে কিষাণ ফিজিওকে ডাকেন। ফিজিও ও সতীর্থরা ছুটে যান কিষাণের দিকে। কিছুক্ষণ পর ঘাড়ের কাছে হাত রেখে বেরিয়ে যান কিষাণ।

ICC CWC 2023: ধরমশালায় মৌমাছির কামড়ে যন্ত্রণাকাতর কিষাণ

সূর্যকুমার যাদবও নেটে আজ চোট পেলেন। পাশের নেটে তখন ব্যাট করছিলেন রোহিত শর্মা। জান হাতের কব্জিতে বল লাগে। সাপোর্ট স্টাফরা যান সূর্যর কাছে। এর কিছু পরেই সূর্যও নেট থেকে বেরিয়ে আসেন। তাঁর যেখানে চোট লেগেছিল সেখানে আইসপ্যাক লাগানোর বন্দোবস্ত করেন ফিজিও। সূর্যও এরপর ট্রেনিং ফেসিলিটি থেকে বেরিয়ে যান হাতে ব্যান্ডেজ বেঁধে।

নেটে সবার শেষে ব্যাট করতে দেখা যায় শার্দুল ঠাকুর ও রবিচন্দ্রন অশ্বিনকে। অশ্বিন স্লোয়ার বোলারদের সামলাচ্ছিলেন। শার্দুল ডানহাতি ও বাঁহাতি থ্রোডাউন বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে অনুশীলন চালান। বাঁহাতি স্পিনারের বিরুদ্ধেও তাঁকে ব্যাটিং করতে দেখা যায়।

ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় আজ ভারতের অনুশীলন শুরুর আগে স্পষ্ট করে দিয়েছেন, ভালো ফর্মে থাকা ঈশান কিষাণকে ভাবা হচ্ছে মূলত টপ অর্ডারের জন্য। মিডল বা লোয়ার অর্ডারে আস্থা রাখছেন সূর্যকুমারের উপরই।

হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে সূর্যকে রেখে ব্যাটিং গভীরতা বাড়ানোর পাশাপাশি শার্দুলের জায়গায় মহম্মদ শামিকে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। যদিও কিষাণ ও সূর্য যে পরিস্থিতিতে পড়লেন তাতে ধোঁয়াশা রয়েই গেল ভারতের কম্বিনেশন নিয়ে।

যদিও স্বস্তির খবরও রয়েছে। নেটে চেনা মেজাজেই ব্যাট করতে দেখা গিয়েছে রবীন্দ্র জাদেজাকে। জাড্ডুর হাঁটুতে আইসপ্যাক লাগাতে দেখা গিয়েছিল বাংলাদেশ ম্যাচে। তার আগেই তিনি বোলিং ও ফিল্ডিং করেছিলেন। উইকেট নেওয়ার পাশাপাশি দারুণভাবে ক্যাচ তালুবন্দি করেন। কিন্তু যখন দেখা যায় তাঁর পায়ে আইসপ্যাক লাগানো, তখনই জল্পনা শুরু হয় জাড্ডুর হাল্কা হলেও চোট রয়েছে কিনা।

এমনকী একটি সংবাদমাধ্যমে দাবিও করা হয়, জাদেজার যেহেতু হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল, ফলে তাঁকে মাঝেমধ্যে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু সেটা যে কালকের ম্য়াচে হচ্ছে না তা স্পষ্ট আজ পুরোদমে জাদেজা অনুশীলন করায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+