ICC World Cup 2023: গিলকে গ্যারান্টি দিতে পারলেন না রোহিত! নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোন কাঁটায় অস্বস্তিতে ভারত?

ICC World Cup 2023: চলতি বিশ্বকাপে কাল ধরমশালায় মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। আজ দুপুরে স্টেডিয়ামে অনুশীলন সারবে কিউয়িরা। ভারত অনুশীলন করবে সন্ধ্যায়।

দুই দলই এবারের বিশ্বকাপে অপরাজেয়। কালকের ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা মাথায় রাখছেন ২০ বছর ধরে আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডকে হারাতে না পারার বিষয়টি।

ICC World Cup 2023: গিলকে গ্যারান্টি দিতে পারলেন না রোহিত!

২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনালে ভারতকে ম্যানচেস্টারে ১৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। তার আগে লিগ পর্বের ম্যাচটি নটিংহ্যামে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছিল। বিশ্বকাপের দ্বৈরথে ভারতের চেয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে রয়েছে কিউয়িরা। বিশ্বকাপে ভারত শেষবার কিউয়িদের হারায় ২০০৩ সালে, সেঞ্চুরিয়নে জয় আসে ৭ উইকেটে।

১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপে ভারতকে যথাক্রমে ৪ উইকেট ও ৮ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড। ১৯৮৭ সালের বিশ্বকাপে ভারত ১৬ নিউজিল্যান্ডকে হারিয়েছিল বেঙ্গালুরুতে, এর ১৭ দিন পর নাগপুরে ভারত ৯ উইকেটে হারিয়েছিল কিউয়িদের। ১৯৯২ ও ১৯৯৯ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ড জেতে যথাক্রমে ৪ ও ৫ উইকেটে।

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ১১৬টি একদিনের আন্তর্জাতিক হয়েছে। ভারত জিতেছে ৫৮টিতে, হার ৫০টিতে। টাই ১টি ম্যাচ, পরিত্যক্ত ৭টি ম্যাচ। তবে ২০০৩ সালের পর আইসিসি ইভেন্টে কিউয়িদের কাছে প্রতিবারই হেরেছে ভারত। ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড। এরপর জেতে টি ২০ বিশ্বকাপেও।

২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে জেতার কথা আগেই উল্লেখ করা হয়েছে। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে ভারত সেমিফাইনালে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। এ ছাড়া ওই ইভেন্টে একমাত্র যে দলের কাছে মেন ইন ব্লু হেরেছিল তার নাম নিউজিল্যান্ড।

ICC World Cup 2023: গিলকে গ্যারান্টি দিতে পারলেন না রোহিত!

ভারত শেষবার যখন আইসিসি ইভেন্টে কিউয়িদের হারিয়েছিল বিরাট, রোহিতরা তখন টিন এজার। মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক অভিষেক হয়নি। বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা ভিডিওতে শুভমান গিল রোহিত শর্মাকে বলছেন, ২০০৩ সালের পর আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডকে হারাতে না পারা নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন।

রোহিতের জবাব, এটা সত্যি। তবে আমরা ভালো খেলছি। আমাদের দিক দিয়ে এটুকুই করতে পারি। গিল তখন জিজ্ঞাসা করেন, রবিবার পরাজয়ের এই ধারা ভারত থামাতে পারবে কিনা। রোহিত বলেন, আমরা যে ক্রিকেট খেলি তাতে গ্যারান্টি কিছু দেওয়া যায় না। মাঠে পৌঁছে দল হিসেবে খেলতে হবে। বেশি দূর নিয়ে ভাবার দরকার নেই। তবে এটা ঠিক কয়েক বছর ধরে আমরা নিউজিল্যান্ড ম্যাচে ভালো ফল করতে পারিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+