Ind vs Aus In CWC 2023 Final: হেডের ক্যাচই কি অস্ট্রেলিয়াকে জেতাবে বিশ্বকাপ? রোহিতের আউট কেন মনে করাল কপিলকে?
ICC World Cup 2023 Final: দুটি বিশ্বকাপ ফাইনালের মধ্যে ব্যবধান ৪০ বছরের। আজ আমেদাবাদে ট্রাভিস হেডের দর্শনীয় ক্যাচ মনে করাল লর্ডসে কপিল দেবের একটি ক্যাচকে। যা ভারতের বিশ্বকাপ জয়ের পথ মসৃণ করেছিল।
চোটের কারণে বিশ্বকাপের প্রথম দিকে ট্রাভিস হেডকে পায়নি অস্ট্রেলিয়া। কিন্তু দলে কামব্যাক করে ব্যাট হাতে সাফল্য পান। আর আজ তিনি যা করলেন তা অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলে নিঃসন্দেহে বড় ফ্যাক্টর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

আজ টস জিতে অস্ট্রেলিয়া ব্যাট করতে পাঠায় ভারতকে। ৪.২ ওভারে ৩০ রানে পড়েছিল প্রথম উইকেট। চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে থাকা ভারতকে সহজে রান পেতে দিচ্ছিল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দুরন্ত ফিল্ডিং। গতকাল ম্যাচের আগের দিন অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, স্টেডিয়ামে দর্শকদের শব্দব্রহ্মকে থামানোর চ্যালেঞ্জ তাঁরা নিচ্ছেন, সেটা করেই তৃপ্তি পেতে চান।
সেই লক্ষ্যে আপাতত অস্ট্রেলিয়া সফল। ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসনবিশিষ্ট স্টেডিয়ামের গ্যালারিতে নীল সমুদ্র। মাঝেমধ্যে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার সমর্থকদের। কিন্তু স্লো পিচে বেশ কষ্টেই রান করতে হচ্ছে ভারতকে। পাওয়ারপ্লে-র প্রথম ১০ ওভারে ভারত যে ৮০ রান তুলেছিল তার বড় কৃতিত্ব রোহিত শর্মার।
পরিস্থিতি যা-ই হোক স্বার্থপরের মতো না খেলে দলের স্বার্থে ঝোড়ো ইনিংস খেলার চেষ্টা তখন চালাচ্ছেন রোহিত শর্মা। ভারত স্বপ্ন দেখছে বড় রানের। কিন্তু দশম ওভারের চতুর্থ বলেই থামল রোহিতের ঝড়। বোলার গ্লেন ম্যাক্সওয়েল। তবে এই উইকেটটা ট্রাভিস হেডেরই! এই ওভারের প্রথম বলে রান আসেনি। পরের দুটি বলে ছয় ও চার মারেন রোহিত।
চতুর্থ বলটিতেও স্টেপ আউট করে বড় শট খেলতে যান। কভার থেকে প্রায় ১১ মিটারের কাছাকাছি দৌড়ে অনবদ্যভাবে ক্যাচটি তালুবন্দি করেন ট্রাভিস হেড। ধারাভাষ্যকাররা সঠিকভাবেই এটিকে বিশ্বকাপের অন্যতম সেরা ক্যাচ হিসেবে অভিহিত করেছেন। রোহিত চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩১ বলে ৪৭ রান করে আউট হন।
হেড ফিটনেসজনিত কারণে বিশ্বকাপের শুরু থেকে ছিলেন না। কামব্যাকের পর ৫৯ বলে শতরানের ইনিংস খেলেন। তবে রোহিতের ক্যাচটি তাঁকে অমর করে রাখতেই পারে। ১৯৮৩ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ১৮৪ রানের টার্গেট দিয়েছিল ভারত। ক্লাইভ লয়েডের দল এগোচ্ছিল বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিকের দিকে।
Will Travis Head's catch be a gamer turner in 2023?
— Rahul S. (@ra62193) November 19, 2023
Kapil Dev's catch of Viv Richards turned the game around for India in 1983!#INDvAUS #AUSvIND #CWC23Final #CWC23 #RohithSharma #Australia pic.twitter.com/aQFVlAmCtf
তবে সেই লক্ষ্যে প্রথম হোঁচটটি ক্যারিবিয়ান ব্রিগেড খায় ভিভ রিচার্ডস ২৮ বলে ৩৩ রান করে আউট হতেই। অনেকটা দৌড়ে দিয়ে মদন লালের বলে দুরন্ত ক্যাচ ধরেছিলেন কপিল। রিচার্ডস আউট হন দলের ৫৭ রানে। সেখান থেকে ৭৬ রানে ৬ উইকেট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অবশেষে ৫২ ওভারে ১৪০ রানে অল আউট।
কপিল দেবের সেই ক্যাচটি ভারতের বিশ্বকাপ জয়ে যেমন সহায়ক হয়েছিল, তেমনই দুরন্ত ছন্দে থাকা রোহিতকে ফেরানোর ক্ষেত্রে হেডের এই ক্যাচ গুরুত্বপূর্ণ হয়ে থাকল। দুটি ক্যাচের মধ্যে তুলনাও শুরু হয়েছে। ভারত অবশ্য ১৮৩ রানের পুঁজি নিয়ে কাপ জিতেছিল। এবার সেই রানের চেয়ে বেশিই করবে রোহিতের দল। সেই রানের পুঁজি নিয়ে কাপ জেতাতে পারবেন কি ভারতীয় বোলাররা?
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications